পাকিস্তানের বিপক্ষে কী কৌশলে খেলবে অস্ট্রেলিয়া, জানালেন ম্যাক্সওয়েল

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্কঃ 

Manual8 Ad Code

বিশ্বকাপের শুরুতে ফেবারিটের তালিকায় না থাকলে অস্ট্রেলিয়া ও পাকিস্তান গুরুত্বপূর্ণ সময়ে এসে ফর্ম ফিরে পেয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃহস্পতিবার রাত আটটায় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।

বিশ্বকাপে পাকিস্তান এখনো হারেনি। অপরপক্ষে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের কাছে হারের ধাক্কা সামলে টানা দুটি দাপুটে জয়ে সেমিফাইনালে এসেছে। সেমিফাইনালেও সে ফর্ম ধরে রাখতে চায় অসিরা। সাহসী ক্রিকেট খেলে পাকিস্তানকে হারাতে চান গ্লেন ম্যাক্সওয়েল।

Manual1 Ad Code

 

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে গ্লেন ম্যাক্সওয়েল জানালেন তাদের ব্যাটিংয়ের গভীরতা নিয়ে। তিনি বলেন, আমাদের টপ অর্ডার অনেক শক্তিশালী। এই টপ অর্ডারকে সাহায্য করার জন্য আমাদের (মিডল অর্ডার ব্যাটসম্যান) স্বাধীনভাবে ব্যাটিং করতে হবে। আবার আমাদের দলে একজন অতিরিক্ত ব্যাটসম্যানও আছে। ফলে আমার মনে হয়, আমাদের ব্যাটিং লাইনআপ যথেষ্ট ভালো।

Manual4 Ad Code

টপ অর্ডার কতটা ভালো করছে সে প্রসঙ্গে ম্যাক্সওয়েল বলেন, সুপার টুয়েলভে আমাদের পাঁচ, ছয় ও সাত নম্বর ব্যাটসম্যানরা ব্যাটিং করতে পারেনি বললেই চলে। এ থেকেই বোঝা যায়, আমাদের টপ অর্ডার কতটা ভালো খেলছে।

বিশ্বকাপে অনেক দলই শুরুতে তেমন আগ্রাসী ব্যাটিং না করে উইকেট হাতে রেখে ইনিংসের শেষে রানের গতি বাড়াতে চেয়েছে। ম্যাক্সওয়েলরা এভাবে ব্যাট করতে চান না। তিনি বলেন, অনেক দলকেই দেখেছি, শুরুতে উইকেট ধরে রেখে শেষের দিকে রান তুলতে চায়। কিন্তু আমরা ইনিংসের পাওয়ারপ্লের সর্বোচ্চ ব্যবহার করে খেলার শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলে দিতে চাই।

Manual1 Ad Code

এবারের বিশ্বকাপে ম্যাক্সওয়েল এখনো ঝলক দেখাতে পারেননি। অবশ্য বেশির ভাগ ম্যাচই দলের শুরুর ব্যাটসম্যানরাই শেষ করে দিয়েছেন তার নামার প্রয়োজন হয়নি। বাংলাদেশের বিপক্ষে ব্যাট করতে নেমে এক বলও খেলতে পারেননি তিনি, শূন্য রানে অপরাজিত ছিলেন অপর প্রান্তে।

বেশ কয়েক দিন ব্যাটিং করতে না পারায় আত্মবিশ্বাসের কোনো ঘাটতি হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ম্যাক্সওয়েল বলেন, প্রায় আড়াই মাস ধরে আমি সংযুক্ত আরব আমিরাতে আছি এবং এখানকার অবস্থা (কন্ডিশন) সম্পর্কে খুব ভালোভাবেই পরিচিত। কয়েক দিন ব্যাট না করার আমার তেমন কোনো সমস্যাই হবে না। আমি আইপিএল খেলার সময় যে অবস্থায় ছিলাম, এখনো ঠিক সেই অবস্থাতেই আছি। আইপিএলে আমি খুব ভালোভাবে বল মারতে পারছিলাম এবং আমাকে যেভাবে দলের প্রয়োজন, সেভাবেই আমি সাহায্য করতে প্রস্তুত। আশা করি, আমার ব্যাট করার তেমন একটা দরকারও হবে না। যদি দরকারও হয়, আশা করি, আমি আবারও শূন্য রানেই অপর প্রান্তে অপরাজিত থাকব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code