দূর্গম পাড়ায় খাদ্য সামগ্রী পৌঁছে দিল ১৬ ইসিবি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code
আলীকদম (বান্দরবান) :
করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে  সারা দেশে অঘোষিত লকডাউনের কারণে দেশের  কর্মহীন ঘরবন্দী  হতদরিদ্রদের মাঝে দেখা দিয়েছে খাদ্য সংকট। সরকারী বেসরকারী বিভিন্ন সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যখন সাধারণ মানুষের পাশে ত্রাণ নিয়ে ছুটে চলে, ঠিক তখনই দুর্গম পাহাড়ে দেখা যায় ভিন্ন চিত্র। তিন পার্বত্য জেলায় উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, ছাত্র সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তৎপর হলেও পাহাড়ের দুর্গম এলাকাগুলোতে শেষ আস্থা সেনাবাহিনী। বুধবার এমন চিত্র দেখা যায়, আলীকদম উপজেলা আলীকদম-থানচি সড়কের এগারো কিলো ইসলামপুর এলাকায়।একটি সেনা  দল খাদ্য সহায়তার বস্তা কাঁধে নিয়ে দুর্গম পাহাড়ী পথ বেয়ে পাড়ায় উঠছে। পাড়ার হত দরিদ্রদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে খাদ্য সহায়তা।
ডেনা দলের নের্তৃত্বদ্বানকারী ১৬ নির্মান প্রকৌশলী ব্যাটিলিয়ানের আলীকদম  ইউনিটের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মজিবুর রহমান বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে সারাদেশে অঘোষিত লকডাউন চলছে। এই লকডাউন চলাকালীন হতদরিদ্রদের মাঝে খাদ্য সংকটে রয়েছে। তাদের মুখে খাবার পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী বিশেষকরে দুর্গম পাহাড়ি এলাকায় হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা দিয়ে আসছে। আমরা মানুষের পাশে আছি। আমাদের এই সহায়তা অব্যহত থাকবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code