দেশবাসীর দোয়া চেয়েছেন খালেদা জিয়া

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট : শারীরিক অসুস্থতার কারণে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে সাংবাদিকদের এ কথা জানান দলের ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন।

Manual8 Ad Code

তিনি বলেন, ‘এর আগেও তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন এবং দেশবাসী ওনার (খালেদা জিয়া) জন্য দোয়া করেছে। আল্লাহর রহমতে সংকটকাল অতিক্রম করে এখন তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য দেশবাসীর কাছে উনি দোয়া চেয়েছেন।

Manual6 Ad Code

জাহিদ হোসেন বলেন, ‘ খালেদা জিয়া দেশের মানুষের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যাদের মাধ্যমে এই অবস্থায় আসতে পেরেছেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন।’

Manual6 Ad Code

এর আগে বুধবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওয়ানা হন খালেদা জিয়া। বিকেল ৫টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। গাড়িতে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন গৃহকর্মী ফাতেমা ও ব্যক্তিগত নারী স্টাফ।

স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সন্ধ্যা পৌনে সাতটার দিকে গুলশানের বাসভবন ফিরোজার বাসায় ফেরেন তিনি।

হাসপাতালে তার বেশকিছু পরীক্ষা-নীরিক্ষা করা হয় বলে জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। গত বছরের ১৩ নভেম্বর অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে হাসপাতালের সিসিইউতে ভর্তি করানো হয়। এভারকেয়ার হাসপাতালে ৮০ দিন চিকিৎসাধীন থাকার পর গেল পহেলা ফেব্রুয়ারি বাসায় ফেরেন তিনি।

উল্লেখ্য, সরকারের নির্বাহী আদেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছে। বিএনপি এবং খালেদা জিয়ার পরিবার দাবি করে আসছেন তিনি অসুস্থ, তার বিদেশে চিকিৎসা খুবই জরুরি।

জিয়া আরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন খালেদা জিয়া।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code