দেশে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ ১৯৯ জনের প্রাণহানি, রেকর্ড শনাক্ত ১১ হাজার ৬৫১

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual1 Ad Code

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় প্রাণহানি হয়েছে ১৯৯ জনের। এটি এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মোট প্রাণহানি হলো ১৫ হাজার ৭৯২ জনের। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৩১.৬২ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৮৫০টি।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ৬৫১ জন। এই শনাক্ত এখন পর্যন্ত সর্বোচ্চ। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ৯ লাখ ৮৯ হাজার ২১৯ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৮৪৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৮ লাখ ৫৬ হাজার ৩৪৬ জন।

Manual7 Ad Code

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিলো গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code