দোকান খোলা রাখার দায়ে ব্যবসায়ীকে জরিমানা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) :
লকডাউন অমান্য করে দোকান খোলা রাখার দায়ে কসবার কুটি বাজারে ৩ ব্যবসায়ী ও ১ মোটারসাইকেল আরোহীকে জরিামানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পবিত্র মাহে রমজান উপলক্ষে সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান কসবা পুরাতন বাজার ও কুটি বাজারের মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর অধিনে সামাজিক দূরত্ব বজায় না রেখে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ৩ দোকান মালিককে ৫ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। অপরদিকে লকডাউন অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রেখে একাধিক ব্যক্তি নিয়ে উদ্দেশ্যহীন ঘুরাঘুরি করার দায়ে এক মোটরসাইকেল আরোহীকে ৫ শত টাকা জরিমান করা হয়। তাছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করার জন্য মাইকে জনগণকে সচেতন করা হয়।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code