দোয়েল চত্বরে আবারও ধাওয়া-পাল্টা ধাওয়া

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: ফের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বর এলাকায় আন্দোলনকারী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। সোমবার (১৫ জুলাই) বিকেলে ঢাকা মেডিকেল কলেজের দিকে অবস্থান নেন আন্দোলনকারীরা। অন্যদিকে ছাত্রলীগ নেতাকর্মীরা শহীদুল্লাহ আবাসিক হলের সামনে অবস্থান নেন। এ সময় উভয়পক্ষের মধ্যে ইট-পাটকেল ছোঁড়া এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে আবাসিক হলের ভেতর থেকেও ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর ইট-পাটকেল ছোঁড়া শুরু হয়। এরমধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এ সময় পুলিশের কোনো উপস্থিতি ঘটনাস্থলে ছিল না। যদিও প্রথম দফা সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার পর ক্যাম্পাসে পুলিশ সদস্যদের ঢুকতে দেখা গিয়েছিল। এদিকে প্রথম দফার সংঘর্ষের পর পুরো ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের ছেঁড়া জুতা, ভাঙা চশমা, লাঠি, কাঠ ও বিভিন্ন গাছের ডাল পড়ে থাকতে দেখা যায়। আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, ছাত্রলীগের হামলায় তাদের শতাধিক ভাই-বোন ও বন্ধু আহত হয়েছেন। অনেকে ব্যাগ-মোবাইলফোন হারিয়েছেন। এ ছাড়া আন্দোলনকারীদের খুঁজে খুঁজে মারধর করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

Manual7 Ad Code

সুত্র:এফএনএস ডটকম

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code