দ্রুত গতিতে এগোচ্ছে ইরান: রাইসি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

মধ্যপ্রাচ্য ডেস্ক :ইরান আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এ কথা বলেছেন। দক্ষিণ খোরাসান প্রদেশ সফরকালে মসজিদের ইমামদের এক সমাবেশে তিনি এ কথা বলেন।

Manual3 Ad Code

রাইসি বলেন, সব পথে চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ার পর এখন শত্রুরা ইরানে দাঙ্গা-হাঙ্গামা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শত্রুরা দেখেছে ইরানিরা নানা ধরণের চাপ ও নিষেধাজ্ঞাকে সুযোগে পরিণত করেছে এবং সব ষড়যন্ত্রের বিরুদ্ধে বিজয়ী হয়েছে।

Manual7 Ad Code

রাইসি বলেন, শত্রুরা প্রচারণা যুদ্ধ চালাচ্ছে। ইরানিদের মনোবল নষ্ট করার চেষ্টা করছে। কিন্তু তারা সফল হবে না।

Manual2 Ad Code

ইরানের বর্তমান প্রেসিডেন্ট সুযোগ পেলেই বিভিন্ন প্রদেশ সফর করেন ও বিভিন্ন প্রদেশের শহর ও গ্রামগুলোর অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন। তিনি কখনো কখনো নিজে স্থানীয়দের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের নির্দেশ জারি করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code