দ্রুত সমাধানের পদক্ষেপ কাম্য

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

সম্পাদকীয়:

আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, দেশে বেশ কিছুদিন ধরে গ্যাসের তীব্র সংকট বিরাজ করছে। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়াই গ্যাস সংকটের কারণ।

সোমবার যুগান্তরের খবরে প্রকাশ-গত প্রায় এক সপ্তাহ ধরে এ সংকট ভয়াবহ আকার ধারণ করায় বাসাবাড়িতে যেমন চুলা জ্বলছে না, তেমনি ঘুরছে না শিল্পকারখানার চাকাও।

সিএনজি ফিলিং স্টেশনেও গ্যাসের চাপ নেই। গ্যাস নিতে গাড়ির দীর্ঘ লাইন রাজধানীজুড়ে যানজট সৃষ্টি করছে। এদিকে ক্রেতা ধরে রাখতে ভর্তুকি দিয়ে বিকল্প ব্যবস্থায় কারখানা চালু রাখছেন শিল্প মালিকরা।

Manual4 Ad Code

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মাতারবাড়ীর মহেশখালীতে একটি ভাসমান রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) গত এক সপ্তাহ ধরে বন্ধ থাকায় এই সংকট বেড়েছে। এ কারণে ১ জানুয়ারি থেকে ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস কম পাওয়া যাচ্ছে।

সব মিলিয়ে ১০০০ থেকে ১২০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে। আশার কথা, মহেশখালীর এফএসআরইউ রোববার রাত থেকে চালু হয়েছে। এর ফলে আগামী ২-৩ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক।

বস্তুত, শীতের সময়ে গ্যাসের চাহিদা যেমন বেড়ে যায়, গ্যাসের চাপও কিছুটা কমতে দেখা যায়। তবে গ্যাস সংকটের কারণ হয় তখনই, যখন চাহিদার বিপরীতে জোগান কম থাকে। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা ৩৮০০ মিলিয়ন ঘনফুটের বিপরীতে সরবরাহ রয়েছে ২৫৫০ মিলিয়ন ঘনফুট।

Manual3 Ad Code

পেট্রোবাংলাসহ জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, গ্যাস সংকটের কারণে ২০২০ সালের এপ্রিলের পর এবারই দেশে এর সরবরাহ সর্বনিম্ন। এই সরবরাহ ২০২১ সালের শেষ ছয় মাসের গড় সরবরাহ থেকেও কম। ফলাফল, বর্তমানে বাসাবাড়িতে দিনে মাত্র ২-৩ ঘণ্টা গ্যাস থাকছে।

সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতেও গ্যাসের অপেক্ষায় তৈরি হচ্ছে দীর্ঘ লাইন। অন্যদিকে, শিল্প-কারখানাগুলোয় সীমিত পরিসরে কার্যক্রম চলছে।

Manual8 Ad Code

পুরোদমে চালানোর মতো চাপ নেই গ্যাসের সরবরাহ লাইনে। গ্যাস সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের গার্মেন্টের মতো রপ্তানিপণ্য তৈরির প্রতিষ্ঠানগুলো।

পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না হওয়ায় তারা বিদেশি ক্রেতাদের কাছে সময়মতো অর্ডার সাপ্লাই করতে পারছে না। ফলে প্রতিষ্ঠানের সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্ডার কমে যাচ্ছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code