ধর্মপাশায় ফসলরক্ষা বাঁধে বৃক্ষরোপন উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

ধর্মপাশা (সুনামগঞ্জ) :
সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরে ফসলরক্ষা বাঁধে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের নূরপুর গ্রাম সংলগ্ন ধানকুনিয়া হাওরে ফসলরক্ষা বাঁধে হিজল করচের গাছ রোপন করে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাউবোর সিলেট পওর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খুশি মোহন সরকার, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান। এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পাউবোর উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, দপ্তর সম্পাদক গোলাম আজহারুল ইসলাম, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ, যুবলীগ নেতা তরিকুল ইসলাম পলাশ প্রমুখ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code