ধর্মান্ধরা দেশকে পাকিস্তান বানাতে চায়: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ধর্মান্ধরা বাংলাদেশকে পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্র বানাতে চায় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, পদ্মা সেতুর মতো বড় স্থাপনার কাজ প্রায় সমাপ্ত। আমাদের জীবনযাত্রার মান উন্নত থেকে উন্নতির দিকে যাচ্ছে। তখন ধর্মান্ধরা আমাদের দেশকে পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে।

আজ শনিবার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী রচিত ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।

Manual5 Ad Code

মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধু ধাপে ধাপে বাঙালিকে যুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের ভেতরে যেসব মানুষ অবরুদ্ধ ছিলেন, তাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অনুপ্রেরণা দিয়েছে। মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র না থাকলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নানা বিষয়গুলো জনগণ এবং বিশ্ববাসী জানতে পারত না।

Manual8 Ad Code

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময়ে একটি সেক্টর যা করতে পেরেছে অনেক ক্ষেত্রে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র তারচেয়ে বেশি করেছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কাজ করেছেন তারা সশস্ত্র অস্ত্র নিয়ে যুদ্ধ করেননি, কিন্তু তারা মেধা দিয়ে যুদ্ধ করেছেন।

Manual6 Ad Code

মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক রেজাউল করিম চৌধুরী।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code