ধর্মীয় অবমাননা: নেতা-কর্মীদের সতর্ক করলো বিজেপি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতে ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ধর্ম নিয়ে আলোচনার সময় খুব সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। মহানবী (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে মুসলিম দেশগুলোতে ক্ষোভের পর দলটি এই পদক্ষেপ নিলো। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে। নরেন্দ্র মোদির বিজেপি দলের দুই নেতা জানিয়েছেন, মৌখিকভাবে ৩০ জন সিনিয়র নেতা এবং কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীকে মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

মূলত যারা ভারতীয় সংবাদ চ্যানেলে অংশগ্রহণের জন্য অনুমোদন পেয়েছেন তাদের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে। সরাসরি প্রচারিত এসব অনুষ্ঠান কোটি দর্শক দেখে থাকেন।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code