নতুন দল গড়বেন না ট্রাম্প, আবার নির্বাচনে লড়ার ইঙ্গিত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ নতুন করে কোনও রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আবারও প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

স্থানীয় সময় রোববার ফ্লোরিডার অরল্যান্ডোর হায়াত রিজেন্সি হোটেলে রক্ষণশীলদের সম্মেলনে একথা জানান তিনি।তিন দিনব্যাপী এই সম্মেলনে রিপাবলিকান পার্টির রক্ষণশীল নেতারা বক্তব্য দেন। বক্তব্য দেন ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়রও।

বিবিসি বলছে, জো বাইডেনের ক্ষমতা গ্রহণের পর প্রথম বারের মতো এমন সম্মেলনে এলেন ডোনাল্ড ট্রাম্প। এতে ২০২৪ সালের নির্বাচন নিয়ে পরিকল্পনার কথা বলেন তিনি।

Manual7 Ad Code

উত্তরসূরী বাইডেনের সমালোচনা করে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ‘আমেরিকাই প্রথম’ নীতি থেকে ‘আমেরিকাই শেষ’ নীতিতে পৌঁছে গেছে।

রোববার ট্রাম্প যখন কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সের (সিপ্যাক) মঞ্চে যোগ দেন, তখন তাকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন রিপাবলিকান পার্টির কর্মীরা। ‘ট্রাম্প, ট্রাম্প’ বলে স্লোগান দেন তারা। মঞ্চে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন ৭৪ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, আমি আজ আপনাদের সামনে উপস্থিত হয়ে ঘোষণা দিচ্ছি, চার বছর আগে আমরা একসঙ্গে যে অবিশ্বাস্য যাত্রা শুরু করেছিলাম, তা এখন অনেক দূরে।

Manual7 Ad Code

তিনি বলেন, আমরা এখানে সমবেত হয়েছি ভবিষ্যত নিয়ে কথা বলতে। আন্দোলন, দল এবং আমাদের ভালোবাসার দেশের ভবিষ্যত নিয়ে কথা বলতে এসেছি।

Manual1 Ad Code

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট নতুন কোনও রাজনৈতিক দল গড়ার পরিকল্পনার কথা প্রত্যাখ্যান করেন। এই সংবাদকে ট্রাম্প ‘ভুয়া সংবাদ’ আখ্যা দিয়ে বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেন।

কৌতুকের সুরে তিনি বলেন, কী, দুর্দান্ত হবে না? যদি আমরা নতুন দল গঠন করে ভোট ভাগাভাগি করে নিই, আর যদি কখনই জিততে না পারি? আমাদের রিপাবলিকান পার্টি আছে, এটাই আগের যেকোনও সময়ের চেয়ে শক্তিশালী হবে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code