নতুন বরাদ্দ ২ লক্ষ কোটিরও কম হতাশ সবাই, কেন্দ্রের

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ২০ লক্ষ কোটির আত্মনির্ভর ভারত প্রকল্প। অথচ গরিব-নিম্নবিত্ত হোক কিংবা ছোট ব্যবসায়ী কাউকেই কোনও অনুদান দেওয়া হয়নি। বরং করোনাভাইরাস ও লকডাউনের জেরে আর্থিক সঙ্কটের মোকাবিলায় ঋণ নেওয়ার বন্দোবস্ত করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এ বার শুধু সেই সব প্রশ্ন তোলাই নয়, প্যাকেজের অঙ্ক নিয়েও প্রশ্ন তুলে কেন্দ্রের বিরুদ্ধে কার্যত ভাঁওতা দেওয়ার অভিযোগ আনল কংগ্রেস।

Manual3 Ad Code

বিবৃতি দিয়ে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের বক্তব্য, কেন্দ্রের ঘোষিত প্যাকেজ সব ক্ষেত্রকেই হতাশ করেছে। তাঁর মতে, এমন অনেক ঘোষণা করা হয়েছে, যা বাজেটের ব্যয়বরাদ্দে আগেই করা হয়েছিল। নতুন যে সব প্যাকেজ ঘোষণা হয়েছে, তার মোট মূল্য ২ লক্ষ কোটি টাকারও কম বলে দাবি করে তাঁর আর্জি, অন্তত ১০ লক্ষ কোটির প্রকৃত প্যাকেজ ঘোষণা করা হোক।
করোনা ভাইরাস ও লকডাউনের মোকাবিলায় প্রধানমন্ত্রী ২০ লক্ষ কোটির প্যাকেজ ঘোষণার পর থেকে পর পর পাঁচ দিন ধাপে ধাপে সেই প্যাকেজের বিস্তারিত ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। রবিবার ঘোষিত হয়েছে শেষ কিস্তি। আর তার পরেই সরব হলেন প্রাক্তন অর্থমন্ত্রী। ২০ লক্ষ কোটির প্যাকেজ বলে কেন্দ্র দাবি করলেও চিদম্বরম বলছেন, প্যাকেজ ঘোষণা হয়েছে ১ লক্ষ ৮৬ হাজার ৬৫০ কোটি টাকার। তিনি বলেন, এই আর্থিক প্যাকেজ বাজেটের মাত্র ০.৯১ শতাংশ। যে ভয়াবহ আর্থিক বিপর্যয় দেখা দিয়েছে এবং সাধারণ মানুষ যে সঙ্কটে পড়েছেন, তার তুলনায় এই প্যাকেজ অপর্যাপ্ত।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code