নতুন মোড়কে পুরনো গান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: বিস্ময় আর আক্ষেপ; দুটো শব্দ যে সংগীত তারকার সঙ্গে জুড়ে দেওয়া যায়, তিনি শায়ান চৌধুরী অর্ণব। শব্দ-সুরে ভিন্ন জগত দেখিয়ে, দেশ-বিদেশের মানুষকে মাতিয়ে তিনি বিস্ময় সৃষ্টি করেছেন, এটা নতুন করে বলার প্রয়োজন নেই। আবার তার কাছে শ্রোতাদের যে প্রত্যাশা, সে হারে গান যে আসেনি, তা-ও সত্য। এ নিয়ে ভক্তদের মনেও কিঞ্চিৎ আক্ষেপ আছে বটে।

Manual4 Ad Code

সেসব আক্ষেপ-অপূর্ণতা অবশ্য কিছুটা ঘুচিয়ে দিচ্ছেন ‘কোক স্টুডিও বাংলা’র সুবাদে। ফিউশনধর্মী এ অনুষ্ঠানের মূল সংগীত প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। প্রথম সিজনের সাফল্যের পর ১৪ ফেব্রুয়ারি আসছে দ্বিতীয় সিজন।

Manual8 Ad Code

এতেই সীমাবদ্ধ থাকলেন না অর্ণব। নতুন একটি অ্যালবামও দিলেন ভক্তদের। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবসকে সামনে রেখে প্রকাশ হয়েছে তার ব্যান্ডের নতুন অ্যালবাম ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস ২’। বিস্ময়ের বিষয়, ‘নতুন অ্যালবাম’ বললেও স্থান পেয়েছে অর্ণবের পুরনো সব গান! যা নিয়ে অর্ণব ভক্তরা বেশ হতাশা প্রকাশ করছেন সোশ্যাল হ্যান্ডেলে। অনেকেই বলছেন চরকিতে মুক্তি পাওয়া ডকুমেন্টারি ‘আধখানা ভালো ছেলে আধখানা মাস্তান’ থেকে কেটে কেটে গানগুলো অ্যালবাম আকারে প্রকাশ করেছেন এই মেধাবী!

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code