তিন দিনের শুভেচ্ছা সফরে গেছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ভারতের বিশাখাপত্তমে তিন দিনের শুভেচ্ছা সফরে গেছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’। 

Manual1 Ad Code

বৃহস্পতিবার  জাহাজটি চট্টগ্রাম নৌঘাঁটি ত্যাগ করে। নৌজেটি ত্যাগের প্রাক্কালে নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদলের বাদ্য পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানানো হয়।
এ সময় কমান্ডার বিএন ফ্লিট রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে পদস্থ কর্মকর্তা ও নাবিকগণ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

ভারতে অবস্থানকালে জাহাজের উদ্যোগে আগামী ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর ২০২১ পর্যন্ত ভারতের বিশাখাপত্তম নেভাল অডিটোরিয়ামে বিশেষ প্রামাণ্যচিত্র ও স্থিরচিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হবে। প্রদর্শনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনি ও অবদান এবং মহান মুক্তিযুদ্ধে বন্ধুপ্রতিম দেশ ভারতের ঐতিহাসিক ভূমিকার বিষয়টি তুলে ধরা হবে। এর মাধ্যমে দেশটির জনগণ ও নৌসদস্যগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে সক্ষম হবে।

বিশাখাপত্তম বন্দরে অবস্থানকালে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার, দেশটির নৌসমর বিশেষজ্ঞগণ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় বীরযোদ্ধা এবং দেশটির নৌবাহিনীর পদস্থ কর্মকর্তা ও নাবিকগণ জাহাজটি পরিদর্শন করবেন। এই শুভেচ্ছা সফরের ফলে দুই দেশের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

Manual7 Ad Code

জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন আল ফারুক মাহমুদ হোসেনের নেতৃত্বে ৩২ জন কর্মকর্তা,
৪০ জন মিডশিপম্যানসহ ২২৮ জন নৌসদস্য এই শুভেচ্ছা সফরে অংশগ্রহণ করছেন। সফর শেষে জাহাজটি আগামী ১০ অক্টোবর বাংলাদেশে প্রত্যাবর্তন করার কথা রয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code