নতুন লকডাউনের প্রতিবাদে বিক্ষুব্ধ নেদারল্যান্ডস, পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

শনিবার নেদারল্যান্ডসে তিন সপ্তাহের আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, রাত আটটার মধ্যে সব বার ও রেস্তোরাঁ অবশ্যই বন্ধ করতে হবে। বিভিন্ন খেলাধুলার আয়োজনে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। আর এসব বিধি-নিষেধের বিরোধিতা করে বিক্ষোভ করছে নেদারল্যান্ডসের মানুষ।

শনিবার রাতে দাঙ্গা দমনকারী পুলিশের সদস্যরা ঘোড়ার পিঠে চড়ে এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেন। বিক্ষোভকারীরা তখন হেগ শহরের রাস্তায় কিছু বাইসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পুলিশকে পটকাও ছুড়ে মেরেছে তারা। শহরটিতে জরুরি আদেশ ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় কমপক্ষে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual4 Ad Code

পুলিশের দাবি, বিক্ষোভকারীদের কেউ একজন একটি অ্যাম্বুলেন্সের জানালা দিয়ে পাথর ছুড়ে মেরেছে। ওই অ্যাম্বুলেন্সে একজন রোগী ছিলেন। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা টুইটারে জানিয়েছেন, শনিবারের সহিংসতায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের একজন হাঁটুতে আঘাত পেয়েছেন। পরে অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়

Manual5 Ad Code

এর আরেক দিন শুক্রবার নেদারল্যান্ডসের রটারডাম শহরে বিক্ষোভে সহিংসতার ঘটনা ঘটে। এদিন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ছুড়েছে পুলিশ। পুলিশের এক মুখপাত্র দাবি করেছেন, শুক্রবারের ঘটনায় প্রাণনাশের পরিস্থিতি তৈরি হয়েছিল। এ কারণে সতর্কতা গুলি ও সরাসরি গুলি ছুড়তে বাধ্য হয়েছে পুলিশ। এদিন অন্তত তিন বিক্ষোভকারী গুলিবিদ্ধ হন। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

Manual8 Ad Code

অস্ট্রিয়ায় নতুন করে লকডাউন ঘোষণার পর রাজধানী ভিয়েনার রাস্তায় বিক্ষোভ করেছে হাজারো মানুষ। সোমবার থেকে দেশটিতে ২০ দিনের লকডাউন কার্যকর করা হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া আর সবকিছুই বন্ধ থাকবে। জনগণকে বাড়ি থেকে অফিস করার নির্দেশ দেওয়া হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারি নাগাদ করোনার টিকা বাধ্যতামূলক করারও পরিকল্পনা করছে অস্ট্রিয়া সরকার।

ক্রোয়েশিয়ায় সরকারি কর্মীদের জন্য টিকা বাধ্যতামূলক করার প্রতিবাদে রাজধানী জাগরেবে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। ইতালিতে কর্মস্থল ও গণপরিবহনে গ্রিনপাস সনদ ব্যবহারের নিয়ম জারি হওয়ার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code