নন্দীগ্রামের চারবাড়ি অবরুদ্ধ (লকডাউন)

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

নন্দীগ্রাম (বগুড়া) :
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে ১২ বছরের শিশু করোনা শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় ওই গ্রামে চার বাড়ি লোকডাউন করা হয়েছে। শিশুটিকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ১২ বছরের শিশুর বাবা ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকুরি করতেন। গত ১৮ এপ্রিল এই উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল গ্রামের বাড়িতে সে পরিবারসহ আছেন। শিশুর তেমন কোনো শারীরিক সমস্যা ছিল না। তবে ঢাকা ফেরত খবর পেয়ে গত ২১ এপ্রিল উপজেলা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওই দিন তার নমুনা সংগ্রহ করে বগুড়ায় পাঠানো হয়। আর তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। পরে ২২ এপ্রিল রাতে তার নমুনা রিপোর্টে করোনা ভাইরাস পাওয়া যায়।
এই ঘটনার পরপরই রাতেই আক্রান্ত ব্যক্তির পরিবারসহ আশপাশের চার বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন বাড়িগুলো ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের পাহারার দায়িত্ব দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল বলেন, ঢাকা ফেরত শিশুর শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। ওই গ্রামের চার বাড়ি লকডাউন করা হয়েছে। বাড়িতে রেখেই শিশুর চিকিৎসা করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code