নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের করোনাভাইরাস পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual8 Ad Code

দীপু মনি বলেন, দিন দিন করোনা সংক্রমণের হার কমছে। কিছু দিন আগেও এই সংক্রমণের হার ছিল ৩০-৩২ শতাংশ। এখন সেটা কমে ২২-২৩ শতাংশে নেমে এসেছে। আশা করছি, পরিস্থিতি অনুকূলে থাকলে নভেম্বরের মাঝামাঝি এসএসসি এবং ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা নিতে পারব। আমাদের সেই প্রস্তুতি আছে। আর পরিস্থিতি অনুকূলে না এলে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী বলেন, ইতোমধ্যে ফরম পূরণও শুরু হয়েছে। এসএসসির ফরম পূরণ আগেই শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার) থেকে এইচএসসির ফরম পূরণ শুরু হলো। এই ফরম পূরণের জন্য পরীক্ষার্থীদের কোথাও যেতে হবে না, কলেজ থেকেই করে দেওয়া হবে। তিনি আরও বলেন, পরীক্ষার্থীদের সিলেবাসও অনেক কমিয়ে দেওয়া হয়েছে। তাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সেগুলো যদি তারা করে এবং বইটা পড়ে, তাহলে তাদের প্রস্তুতিটা হয়ে যাবে। তারা পরীক্ষা দিতে পারবে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য নেতৃত্ব দিয়ে সবাইকে দেখিয়ে দিয়েছেন। এক সময়ের একটা ‘বটমলেস বাস্কেটকে’ তিনি সম্ভাবনার দেশ হিসেবে গড়ে তুলেছেন। শেখ হাসিনা আজ একজন বিশ্ব নেতা হিসেবে প্রশংসিত হচ্ছেন।
তিনি বলেন, দেশের মানুষের প্রতি শেখ হাসিনার যে ভালোবাসা, মমত্ববোধ ও দূরদর্শিতা, সে জন্যই বঙ্গবন্ধুর বাংলাদেশ আজ এ পর্যায়ে এসেছে। আজ আমরা মাথা উঁচু করে বলতে পারি, আমরা বাংলাদেশের মানুষ।
মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code