নভেম্বরে বন্ধ হচ্ছে গুগলের আরেকটি সেবা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: অবশেষে এ বছরের শেষ নাগাদ বন্ধ হয়ে যাচ্ছে গুগলের জনপ্রিয় অ্যাপ হ্যাংআউট। সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এমন একটি ঘোষণা দিয়ে জানানো হয় ব্যাবহারকারীদের হ্যাংআউট তথ্য চ্যাটে স্থানান্তর করা হবে এবং নভেম্বরের পর হ্যাংআউট আর থাকবে না। ঘোষণাটি ইতোমধ্যেই মোবাইল ব্যবহারকারীদের নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে। সেখানে নির্দিষ্ট করে বলা হয়েছে হ্যাংআউটকে গুগল চ্যাটে স্থানান্তর করা হবে। এনগেজেট জানায়, যারা জিমেইলে এটি ব্যবহার করেন, তাদের জুলাই পর্যন্ত কোনও নোটিফিকেশন দেওয়া হবেনা। হ্যাংআউট ওয়েব ক্লায়েন্ট নভেম্বর পর্যন্ত চালু থাকবে। গুগলের পক্ষ থেকে জানানো হয়, ওয়েব সাইটটি স্বয়ংক্রিয় স্থানান্তরের অন্তত এক মাস আগে ব্যবহারকারীদের সতর্ক করা হবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, এখানে ব্যবহারকারীদের কিছুই করতে হবে না। গুগল স্বয়ংক্রিয়ভাবেই কাজটি করবে। ব্যবহারকারী চাইলে প্রতিষ্ঠানটির টেকআউট সার্ভিস ব্যবহার করে তার ডাটা ডাউনলোড করে নিতে পারবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code