প্রাইভেসি পলিসি নিয়ে হোয়াটসঅ্যাপের নতুন উদ্যোগ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

তথ্য প্রযুক্তি ডেস্কঃ ব্যবহারকারীদের নতুন প্রাইভেসি পলিসি সম্পর্কে জানাতে নতুন পদ্ধতি অনুসরণ করছে হোয়াটসঅ্যাপ। মেসেজিং অ্যাপটি এখন সরাসরি ব্যবহারকারীদের কাছে তাদের পলিসির আপডেট পৌঁছে দেবে।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

এটি হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস অপশনে পাওয়া যাবে। সাম্প্রতিক সময়ে অ্যাপটির প্রাইভেসি আপডেট নিয়ে ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। অনেক ব্যবহারকারীই তুলনামূলক নিরাপদ মাধ্যম হিসেবে হোয়াটসআপ ছেড়ে টেলিগ্রাম ও সিগনাল ব্যবহার করতে শুরু করেন।

 

Manual1 Ad Code

এ নিয়ে হোয়াটসঅ্যাপও বাজার হারানোর আশঙ্কা করছে। অ্যাপটি প্রথম স্টাটাসে জানিয়েছে, ব্যবহারকারীদের প্রাইভেসি নিশ্চিতের প্রতিশ্রুতি দিচ্ছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ কারো মেসেজ বা কথোপকথন পড়তে পারে না।

 

Manual3 Ad Code

এটি এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড হওয়ায় ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত থাকে। এতে দাবি করা হয়েছে, হোয়াটসঅ্যাপের প্রাইভেসি আপডেট নিয়ে অনেক ভুল তথ্য ও বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। তাই কোম্পানিটি সিদ্ধান্ত নিয়েছে নিজেই সরাসরি ব্যবহারকারীদের কাছে সকল আপডেটের বিস্তারিত পাঠাবে। হোয়াটসঅ্যাপ কারো মেসেজ দেখতে পারে না এবং ফেসবুকও এটি করতে পারেনা বলে নিশ্চিত করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code