নারীর সাফল্যের নানা গল্প

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual8 Ad Code

কোভিড-১৯-এর সারা বিশ্বের মতো আমাদের দেশেও সার্বিক পরিস্থিতির অবনতি হয়েছে। সেখান থেকে বাদ পড়েনি নারী জনগোষ্ঠীও। তবে এই সময়ে আমাদের দেশের নারীদের সাফলতাও কিন্তু কম নয়!

নানা প্রতিকূলতার পেরিয়ে বরাবরই বাংলার নারীদের এগিয়ে যাওয়ার ইতিহাস নতুন নয়। সেই দিক থেকে কোভিডকালীন ২০২১ সালেও নারীদের সফলতা এসেছে একাধিক সেক্টরে। ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড-২০২১ পুরস্কার পেয়েছেন।

ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি প্রণয়ন ও তা বাস্তবায়নে বলিষ্ঠ নেতৃত্বদান এবং তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের ৮০টি দেশের সদস্যভুক্ত সংগঠন ‘ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স’ তথ্যপ্রযুক্তির অলিম্পিকখ্যাত ‘উইটসা ২০২১’ পুরস্কারে ভূষিত হন।

ম্যাগসেসে পুরস্কার জয়: বাংলাদেশের বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী এশিয়ার নোবেল হিসেবে খ্যাত ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন। তিনি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) জ্যেষ্ঠ বিজ্ঞানী। কলেরার টিকা নিয়ে গবেষণা ও সাশ্রয়ী দামে টিকা সহজলভ্য করে লাখো প্রাণ রক্ষায় কাজ করেছেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকাবিষয়ক বৈজ্ঞানিক উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন তিনি। র‌্যামন ম্যাগসেসে পুরস্কার কমিটির পক্ষ থেকে বলা হয়, ‘লাখো মানুষের উপকারে টিকার উন্নয়নে তার নিবেদিত ভূমিকার জন্য’ এ পুরস্কার দেওয়া হলো।

যুক্তরাজ্যে স্থপতির স্বর্ণপদক জয়: বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাসসুম। তিনি ১৬ নভেম্বর জিতে নেন যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ স্বর্ণপদক-২০২১। তার কাজের মূল্যায়ন ও স্বীকৃতিস্বরূপ তিনি এ পুরস্কার পান।

দেওয়ান তাহমিনা হক: দেলদুয়ার উপজেলার দেওলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান দেওয়ান তাহমিনা হক। এর আগে তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। ঐ পদ থেকে পদত্যাগ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন।

Manual5 Ad Code

সাংবাদিক হয়রানি: করোনাকালে স্বাস্থ্য খাতের অনিয়ম তুলে ধরতে গিয়ে নিগ্রহ, নির্যাতন ও মামলার শিকার হয়েছেন। এ বছর নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক সংস্থা ফ্রি প্রেস আনলিমিটেড তাকে এ বছর ফ্রি প্রেস অ্যাওয়ার্ড-২০২১’ দিয়েছেন। তিনি পুরস্কারটি পেয়েছেন সেরা অদম্য সংবাদিকতা বা মোস্ট রেজিলিয়েন্ট র্জানালিস্ট শ্রেণিতে।

চেয়ারম্যান: রোজী হক নড়াইলের কালিয়া উপজেলার মাউলী ইউনিয়নের নড়াগাতি থানার ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে মাউলী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে জয়ী হন।

প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান: ঝিনাইদহের কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়নের বাসিন্দা তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ‘আনারস’ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। ভোট পেয়েছেন ৯ হাজার ৫৫৭টি।

প্রথম নারী সিভিল সার্জন: ডা. মারিয়া হাসান বরিশালে প্রথম নারী সিভিল সার্জন হিসেবে যোগ দেন। বরগুনাতেও তিনি প্রথম নারী সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন।

পর্বতারোহী: জয়নাব বিন্তে হোসেন শান্তু বাংলাদেশি প্রথম নারী পর্বতারোহী। যিনি ‘লবুচে’ ৬ হাজার ১১৯ মিটার পর্বত জয় করে ইতিহাস সৃষ্টি করেছেন। ১ নভেম্বর, সোমবার সকাল ৯টা ৫০ মিনিট। নেপালের ‘লবুচে’ ৬ হাজার ১১৯ মিটার পর্বতে ওঠেন। সেখানে দেশের লাল সবুজ পতাকা উড়ান।

ফুটবল খেলা: ওয়ালটন অনূর্ধ্ব-১৪ মেয়েদের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে মাগুরা। ৪৪ মিনিটে ঈশিতা এবং ৭০ মিনিটে রিমা গোল করে ফাইনালে স্বাগতিক রাজশাহীকে ২-০ গোলে হারিয়ে এ জয় ছিনিয়ে নেয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মাগুরার অর্পিতা। সর্বোচ্চ গোলদাতা রিমা (সাত গোল)। দামি খেলোয়াড় গোলকিপার মিলি। আর সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন জয়ন্তী।

Manual2 Ad Code

অ্যাথলেটিকসে স্বর্ণ জয়: এ বছরও মাঠ কাঁপিয়েছেন শিরিন আক্তার। দ্রুততম মানবীর তকমাটা ধরে রেখেছেন তিনি। ৪৪তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ১০০ মিটার স্পি্রন্ট জিতে দ্রুততম মানবী হয়েছেন শিরিন আক্তার। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে ১০০ মিটার এবং ২০০ মিটার স্পি্রন্টে রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন তিনি। সময় নিয়েছেন ২৪.২০ সেকেন্ড।

ফিফা প্রথম নারী রেফারি: সালমা আক্তার মনি ফিফায় প্রথম নারী সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের এই মেয়ে দায়িত্ব পেয়েও কোভিড-১৯-এর কারণে দেশের বাইরে সাফ, ফিফা, এএফসি কোনো টুর্নামেন্ট অনুষ্ঠিত না হওয়ায় অংশ নিতে পারেননি। শুধু মহিলা লীগ এবং জেএসএ কাপ অনূর্ধ্ব-১৪ প্রতিযোগিতায় দায়িত্ব পালন করছেন।

বিশ্বকাপে নারী ক্রিকেট দল: প্রথম বারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলবেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেয়ে বাংলাদেশের নারী ক্রিকেটাররা দেশের সম্মান বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন।

প্রথম নারী বডিবিল্ডার: অ্যামেচার অলিম্পিয়া ইন্ডিয়াতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশের প্রথম নারী বডিবিল্ডার মাকসুদা আক্তার মৌ। এপ্রিলে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে স্বর্ণপদক জিতেছেন এই শরীর গঠনবিদ নারী।

নারী জনপ্রতিনিধি: নড়াইল জেলার পুনর্নির্বাচিত প্রথম নারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। তিনি কালিয়া উপজেলার হামিদপুর ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগ থেকে। তিনি উপজেলার হামিদপুর ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভাপতি। তিনি একের পর এক প্রতিবন্ধকতা অতিক্রম করে হয়েছেন সফল নারী চেয়ারম্যান। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাচ্ছেন। তার পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন।

নারী চেয়ারম্যানের হ্যাটট্রিক জয়: ধামরাইয়ে চৌহাট ইউনিয়নের স্বতন্ত্র নারী চেয়ারম্যান পারভীন হাসান প্রীতি। ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে তৃতীয় বারের মতো জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন তিনি। উপজেলার একমাত্র নারী চেয়ারম্যান তিনি। নৌকা প্রতীকের প্রার্থী মো. আনোয়ার হোসেন শিকদারকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন প্রীতি। অনেক প্রতিকূল পরিবেশের মধ্যেও তিনি বিপুল ভোটের ব্যবধানে চৌহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

Manual3 Ad Code

প্রথম বার ২০০৯ সালে তিনি উপজেলা পরিষদের সংরক্ষিত নারী আসনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। চাকরিচ্যুত সেনাসদস্য পান্না চৌধুরী হত্যা মামলাসহ একাধিক মিথ্যা মামলায় স্বামী কারাগারে থাকায় স্বামীর অবর্তমানে ২০১৬ সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকা প্রতীকের প্রার্থী নাট্যাভিনেতা সোহেল খানকে বিপুল ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন।

তার স্বামী মো. রফিকুল হাসান মোকছেদ ১৯৯৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা তিন বার চৌহাট ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। পারভীন হাসান প্রীতি তার ইউনিয়নকে মাদক ও সন্ত্রাসমুক্ত ডিজিটাল ইউনিয়ন গড়তে চান। সেই সঙ্গে তিনি এলাকার উন্নয়ন, নারী অধিকার বাস্তবায়ন ও বাল্যবিবাহ, মাদক ও সন্ত্রাস প্রতিরোধে কাজ করবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code