নারী আন্দালনের পথিকৃৎ কমলা ভাসিন আর নেই

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code
সাহিত্য-শিল্প-সংস্কৃতি ডেস্কঃ ভারতের প্রখ্যাত নারীবাদী লেখক, প্রশিক্ষক ও অধিকারকর্মী কমলা ভাসিন মারা গেছেন। শনিবার (২৫ সেপ্টেম্বর) ভোর সোয়া ৩টায় তিনি মারা গেছেন।

তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর। স্থানীয় অধিকারকর্মী কবিতা শ্রীবাস্তব শনিবার এক টুইট বার্তায় এ খবর নিশ্চিত করেন।

তিনি টুইটে জানান, ‘আমাদের প্রিয় বন্ধু, কমলা ভাসিন, ২৫ সেপ্টেম্বর ভোর ৩টার দিকে মারা গেছেন। ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলে নারী অধিকার আন্দোলনের ক্ষেত্রে এটি একটি বিশাল ধাক্কা। তিনি পুরো জীবনটাকে উদযাপন করেছিলেন। কমলা, আপনি আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।’

Manual5 Ad Code

১৯৭০ সালের দশক থেকে ভারতসহ পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলে নারীদের অধিকার আদায়ের আন্দোলনে সোচ্চার ছিলেন কমলা ভাসিন। ২০০২ সালে নারীদের জন্য একটি সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন।

Manual3 Ad Code

লিঙ্গ তত্ত্ব, সমতা, মানবাধিকার, পুরুষতন্ত্র নিয়ে লেখা কমলার বইগুলি ৩০টি ভাষায় অনূদিত হয়েছে। এর মধ্যে রয়েছে সতরঙ্গি লাড়কে, সতরঙ্গি লাড়কিয়া ইত্যাদি।

Manual6 Ad Code

কমলা ভাসিনের জন্ম ১৯৪৬ সালের ২৪ এপ্রিল। দেশভাগের পর তার পরিবার ভারতের রাজস্থানে চলে আসে। রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর করে কমলা চলে গিয়েছিলেন পশ্চিম জার্মানির মুনস্টার বিশ্ববিদ্যালয়ে। জার্মানির ফাউন্ডেশন ফর ডেভলপমেন্ট ওরিয়েন্টেশন কেন্দ্রে বেশ কিছুদিন কাজ করে কমলা দেশে ফিরে আসেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code