নারী ক্রিকেটারদের জার্সি বিতরণ করলেন জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

জুরাছড়ি (রাঙ্গামাটি):
রাঙ্গামাটি জেলাধীন প্রত্যন্ত জুরাছড়ি উপজেলার উদীয়মান মহিলা ক্রিকেটারদের মাঝে নিজের অর্থায়নে জার্সি বিতরণ করেছেন জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান,ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শান্তিময় চাকমা।
বিতরণের সময় উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা খেলোয়ারদের উদ্দেশ্য করে বলেন, আমরা জানি এই প্রত্যন্ত জুরাছড়ি উপজেলা হলেও এখানে অনেক প্রতিভাবান উদীয়মান খেলোয়ার রয়েছেন,আমরা যদি একটু দায়িত্ব নিয়ে দক্ষ প্রশিক্ষকের দ্বারায় প্রশিক্ষণের ব্যবস্থা করি হয়তো একদিন জাতীয় পর্যায়ে চান্স পেয়ে আন্তর্জাতিক পর্যায়ে ভালো সুনাম বয়ে আনতে পারবেন এই উদীয়মান খেলোয়ারেরা। তিনি খেলোয়ারদের বলেন,খেলাধুলার পাশাপাশি পড়াশুনার প্রতি ও মননশীল হতে হবে,তা নাহলে জীবনের কাঙ্খিত লক্ষ্য গন্তব্য স্থলে পৌছানো সম্ভবহীন হয়ে পড়বে।
এছাড়াও তিনি জানান,যারা ক্রীড়ানুরাগী রয়েছেন তারা যদি নিজেদের স্ব উদ্যোগে সহযোগীতার হাত বাড়িয়েদেন তাহলে আমাদের আগামীদিনের কান্ডারী উজ্জ্বল ভবিষ্যত প্রজম্মের পথ আরো সুগম হবে এমন মন্তব্য করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code