নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে আব্দুল বাতেন নামে আরো এক বাংলাদেশির মৃত্যু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

নিউইয়র্কে এলমহার্স্ট হাসপাতালে আজ সকালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন আবদুল বাতেন,(৬০) নামে এক বাংলাদেশি। দেশের বাডী সোনাইমুড়ি নোয়াখালী।স্থানীয় সময় বুধবার (২৪মার্চ) মাজেদা নামে এক ভদ্র মহিলা ইউএসবাংলা কে এ তথ্য নিশ্চিত করেছে। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ১৪৫ জন এবং প্রাণ হারিয়েছেন ৬০৭জন।
বাংলাদেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে ৩৩ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন চার জন।
বিশ্বব্যাপী ৩ লাখ ৭৮ হাজার ৮৫৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৬ হাজার ৫১৪ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২ হাজার ৬৯ জন।
আক্রান্তদের মধ্যে ২ লাখ ৬০ হাজার ২৭৬ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ২ লাখ ৪৮ হাজার ২১৪ জনের অবস্থা স্থিতিশীল এবং ১২ হাজার ৬২ জন রয়েছেন আশঙ্কাজনক অবস্থায়।
করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ হাজার ১৭১ জনে। নতুন করে সাত জন মারা যাওয়ায় দেশটিতে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ২৭৭ জন।
ইতালিতে এ ভাইরাস শনাক্ত হয়েছে ৬৩ হাজার ৯২৭ জনের শরীরে। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৭ জনে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code