নিউইয়র্কে দুর্বৃত্তের ধাক্কায় ট্রেনে কাটা পড়ে বাংলাদেশি ছাত্রী নিহত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে দুর্বৃত্তের ধাক্কায় পাতাল ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন কলেজ পড়ুয়া এক বাংলাদেশি ছাত্রী।

Manual2 Ad Code

বুধবার (১১ মে) রাত ৯টার দিকে হান্টার কলেজ থেকে বাড়ি ফেরার জন্য চব্বিশ বছর বয়সী জিনাত হোসেন সাবওয়েতে অপেক্ষা করছিলেন। ট্রেন স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এক দুর্বৃত্ত তাকে ধাক্কা মেরে ট্রেনের নিচে ফেলে দেয়।

পুলিশ বলছে, ছিনতাইকারী তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় রেল লাইনে ছিটকে পড়েন জিনাত। সঙ্গে সঙ্গে ট্রেনের চাকায় কাটা পড়ে মারা যান। এ ঘটনায় নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। কমিউনিটি নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

Manual2 Ad Code

বেশ কিছুদিন ধরেই পাতাল স্টেশন সাবওয়েসহ নিউইয়র্কের সর্বত্র আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে।

নিহত জিনাতের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দির জগতপুর গ্রামে। তার বাবার নাম আমির হোসেন। ২০১৫ সালে বাবা-মায়ের সঙ্গে নিউইয়র্কে আসেন তিনি। থাকতেন ব্রুকলিনের এইট এভিনিউয়ে। একমাত্র মেয়েকে হারিয়ে শোকে মুহ্যমান বাবা আমির হোসেন ও মা জেসমিন হোসেন হিরা।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code