

নিউইয়র্ক সংবাদদাতা :: নিউইয়র্কে আগামী ১৭ ফেব্রুয়ারী রোববার সন্ধ্যায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি পিঠা উৎসব। কমিউনিটি এক্টিভিস্ট মাকসুদা আহমেদের আয়োজনে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এভিনিউ এলাকায় আল আকসা পার্টি হলে এ দিন সন্ধ্যে ৬টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে এ পিঠা উৎসব।
আয়োজক মাকসুদা আহমেদ ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, বাংলাদেশের ঐতিহ্যবাহী গ্রাম বাংলার এ পিঠা উৎসবে হরেক রকমের পিঠা ছাড়াও থাকবে কবিতা, ছড়া, কৌতুক, মনোজ্ঞ সব পরিবেশনা। বর্ণিল এ আয়োজনে প্রতিধ্বনিত হবে বাঙালী সংস্কৃতির জয়গান।