নিউইয়র্কে ‘আমরা চুরাশিয়ান’র জমজমাট আড্ডা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউইয়র্ক ডেস্কঃ 

নিউইয়র্কে জ‍্যাকসন হাইটস-এর নবান্ন রেস্টুরেন্টে গত ২৪ নভেম্বর ২০২১ বুধবার বসেছিল চুরাশিয়ানদের আড্ডা। SSC ’84 Batch North America, নিউইয়র্ক এই আড্ডার আয়োজন করে। গ্রুপ এডমিন শাম্ স চৌধুরী রুশো-র উদ‍্যোগে আয়োজিত আড্ডায় নিউইয়র্কসহ অন‍্যান‍্য স্টেটের উল্লেখযোগ্য সংখ্যক চুরাশিয়ান আড্ডায় অংশ নেন।

Manual6 Ad Code

জমজমাট আড্ডার ফাঁকে ফাঁকে চলে গান, কৌতুক, কবিতা ও স্মৃতিচারণ। সবাই যেনো স্কুল জীবনের সেই উচ্ছলতায় ফিরে গেলেন। চমৎকার গান পরিবেশন করেন চুরাশিয়ান হাসান মাহমুদ। স্মৃতিচারণ করতে গিয়ে কেউ কেউ আবেগ আপ্লুত হয়ে পড়েন।

Manual8 Ad Code

আড্ডায় কবি ছড়াকার সংগঠক শাম্ স চৌধুরী রুশো রচিত ‘আমরা চুরাশিয়ান’ থিম সং টি প্রথমবারের মতো পরিবেশিত হয়। আড্ডায় অংশগ্রহণ করেন চুরাশিয়ান কমিউনিটি এক্টিভিস্ট কাজী ফৌজিয়া, রাব্বি সাঈদ, ফারুক হোসেন মজুমদার, হাসান মাহমুদ, জিয়া মঈন হায়দার, শেখ শাহেদ, শাম্ স চৌধুরী রুশো, কলি আলম, লিসানুর রাসুল, দেলোয়ারা আক্তার রুমা, সাবিরা করিম, কামরুল মজুমদার, জাহিদ সরকার, হেলী চৌধুরী, মো. আলী আজম। এছাড়াও পেন্সিলভেনিয়া থেকে কামরুন নাহার ও ভার্জিনিয়া থেকে ইসরাত জাহান অংশগ্রহণ করেন।
আড্ডায় বৃহত্তর আকারে একটি চুরাশিয়ান সম্মেলনের জন‍্য পরিকল্পনা গ্রহণ করা হয়।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code