নিউইয়র্কে এস্টোরিয়ায় সিটি অটো রিপেয়ার অ্যান্ড কোল্যিশন’র যাত্রা শুরু

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত এস্টোরিয়ার ৪৩-৩১ ৩৬ স্ট্রিট এলাকায় সিটি অটো রিপেয়ার অ্যান্ড কোল্যিশন’র যাত্রা শুরু হয়েছে। গত ২১ মে রোববার রাতে নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী ও কার স্পেশালিস্ট মো. আলমগীর হোসেন এবং তারিক আজিজের মালিকানাধীন এ প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে মাত্র ১৮.৯৯ ডলারে ওয়েল চেঞ্জ সহ সব ধরণের কার সার্ভিস এ ১০% ছাড় দেয়া হচ্ছে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

Manual5 Ad Code

প্রতিষ্ঠানটির গ্র্যান্ড ওপেনিংয়ের বর্ণাঢ্য আয়োজনে শুভ কামনা জানাতে উপস্থিত হন নিউইয়র্কের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। সিটি অটো রিপেয়ার অ্যান্ড কোল্যিশন’র অন্যতম কর্ণধার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দীনের পরিচালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নিবার্চনে নিউইয়র্ক সিটির কুইন্স ডিস্ট্রিক্ট ২৬ থেকে কাউন্সিল মেম্বার প্রার্থী বদরুন খান, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টিবোর্ড মেম্বার আবদুল হাসিম হাসনু, বাংলাবাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. লালন আহমেদ, সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু সাঈদ, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র সভাপতি আবুল খায়ের আকন্দ, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি মোঃ কামাল উদ্দিন, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ’র সাধারণ সম্পাদক এনায়েত হোসেন জালাল, শ্রীমঙ্গল এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক মোস্তাক এলাহী, কমিউনিটি এক্টিভিস্ট শাহ বদরুজ্জামান রুহেল, মুক্তি উদ্দিন, আবুল বাসিত, খলিলুর রহমান, মুহাম্মদ রুবেল, শাহাদাত হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সিটি অটো রিপেয়ার অ্যান্ড কোল্যিশন’র অন্যতম কর্ণধার তারিক আজিজ। কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

Manual1 Ad Code

সিটি অটো রিপেয়ার অ্যান্ড কোল্যিশন’র অন্যতম কর্ণধার মো. আলমগীর হোসেন বলেন, প্রবাসী বাংলাদেশীদের উন্নতমানের সেবা প্রদানের লক্ষে এ প্রতিষ্ঠান গড়ে তুলতে পেরে মহান আল্লার নিকট শুকরিয়া আদায় করছি। তিনি বলেন, তারা ডোমেস্টিক, ফরেন অ্যান্ড হাইব্রিড কার স্পেশালিস্ট। দীর্ঘ দিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভিন্ন ধারায় প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। মো. আলমগীর হোসেন জানান, তারা সব ধরণের দেশীয় এবং আমদানীকৃত গাড়ী, ছোট ট্রাক এবং ভ্যান রিপেয়ার করেন। সব ধরণের কার সার্ভিসিং এবং বডিশপের ব্যবস্থা রয়েছে এখানে। তাদের সেবার মধ্যে রয়েছে জেনারেল রিপেয়ার. ব্রেকস, টিউন আপ, ইলেকট্রিক্যাল, ফ্রন্ট ইন্ড রিপেয়ার. এয়ার কন্ডিশনিং, ক্লাটসেস, টায়ার সেলস অ্যান্ড রিপেয়ার. ওয়েল চেঞ্জ, এনওয়াইসি ইন্সপেকশান, এলিগনমেন্ট, রেডিওটর ফ্লাশ ইত্যাদি।

Manual4 Ad Code

তিনি বলেন, শুধু ব্যবসায়িক উদ্দেশ্যেই নয়, সেবার মানসিকতা নিয়েই কাজ করছেন তারা। কমিউনিটিকে সুলভ মূল্যে উন্নত সেবার সেবা দেয়াই তাদের লক্ষ বলে জানান। তিনি জানান, গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে সব ধরণের কার সার্ভিস এ ১০% ছাড় দেয়া ছাড়াও ক্যাবিদের জন্য রয়েছে স্পেশাল ডিসকাউন্ট। যে কোন মডেলের ব্র্যান্ড নিউ গাড়ি সার্ভিসিংয়ে ডিলারের চাইতেও সহজলভ্য সেবা দিচ্ছেন তারা। গ্রাহকদের সুবিধার্থে সপ্তাহের ৭ দিনই ২৪ ঘন্টা খোলা থাকছে। ফ্রি ওয়াইফাই সহ নামাজেরও ব্যবস্থা রয়েছে।

বক্তরা বলেন, নিউইয়র্কে অটো রিপেয়ার ব্যবসায়ী হিসেবে কার স্পেশালিস্ট মো. আলমগীর হোসেন এবং তারিক আজিজ এ সেক্টরে ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছেন। বাঙালী অধ্যুষিত এস্টোরিয়ার প্রাণকেন্দ্র এধরণের আধুনিকমানের অটো রিপেয়ার শপ স্থাপন বাঙালীসহ অন্যান্য কমিউনিটির জন্য ভীষন খুশির খবর। এধরনের প্রতিষ্ঠান গড়ে ওঠায় হাতের নাগালেই সুলভ মূল্যে তারা সাড়তে পারবেন গাড়ীর প্রয়োজনীয় সকল কাজ।

Manual6 Ad Code

সিটি অটো রিপেয়ার অ্যান্ড কোল্যিশন এর যে কোন বিষয়ে জানতে যোগাযোগ করার অনুরোধ জানান হয়েছে : ৪৩-৩১ ৩৬ স্ট্রিট, লং আইল্যান্ড সিটি, নিউইয়র্ক ১১১০১, ফোন: ৭১৮-৭৮৪-২৮৪৬, ৬৪৬-৩৮৭-২১২৪, ৯১৭-৩৪৮-৩৮৩৮।Email: cityauto36@gmail.com

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code