নিউইয়র্কে জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন-জেবিবিএ’র কার্যকরী কমিটির সভা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ নিউইয়র্কে জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) এর নব নির্বাচিত কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে গত ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি হারুন ভূঁইয়া এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফাহাদ সোলাইমান।

সভায় বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে ছিল নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান, পবিত্র ঈদ উপলক্ষে জ্যাকসন হাইটসে আলোকসজ্জা, জেবিবিএ’র অফিস, জ্যাকসন হাইটসে স্থায়ী শহীদ মিনার, নিউইয়র্কে বাংলাদেশ কনসাল জেনারেলের সাথে জেবিবিএ’র কর্মকর্তাদের মিটিং, মহান একুশে ফেব্রুয়ারি উদযাপন।

Manual2 Ad Code

জেবিবিএকে শক্তিশালী সংগঠন করার লক্ষ্যে কার্যকরী কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন বিষয় আলোচনা করেন। শেষে জেবিবিএ’র নেতৃবৃন্দ সহ প্রবাসে করোনায মৃত্যুবরণ কারীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code