নিউইয়র্কে তীব্র শীতে উত্তাপ ছড়ালো শো টাইমের পিঠা উৎসব

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual7 Ad Code

Manual6 Ad Code

নিউইয়র্কে আজ তীব্র শীত। আবহাওয়া রিপোর্টে মাইনাস ১০। তবে ফিল হচ্ছে মাইসান ২০। প্রচন্ড বাতাসে শীতের প্রকোপ আরও বেড়েছে। মোটকথা ভয়াবহ শীতে বিশ্ব রাজধানী বলে খ্যাত নিউইয়র্কের জুবুথুবু অবস্থা। এরই মধ্যে উত্তাপ ছড়ালো প্রবাসের সবেচেয়ে বড় ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানী শো টাইম মিউজিকের বার্ষিক পিঠা উৎসব। আজ রোবাবার ২০ জানুয়ারি সন্ধ্যার কিছু পরে পিঠা উৎসবের উদ্বোধন করা হয়। নিউইয়র্ক নগরীর কুইন্স প্যালেসে এ উৎসব উদ্বোধন করেন জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসাসিয়েশনের সভাপতি শাহনেওয়াজ। এ সময় শো টাইমের সিইও আলমগীর খান আলম, মূলধারার রাজনৈতিক নেতা ফখরুল ইসলাম দেলোয়ার, ইয়াকুব এ খান সিপিএ, রিয়েলটর মঈনুল আলম, পিঠা উৎসবের টাইটেল স্পন্সর চৌধুরী এন্ড ফ্রানজনির কমিউনিকেশন ম্যানেজার নুসরাত শারমিন তিশামসহ গণমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তীব্র শীত উপেক্ষা করে পিঠা উৎসবে অংশ নেন বহুসংখ্যক প্রবাসী বাংলাদেশী। তাদরে পদভারে মূখরিত হয়ে ওঠে কুইন্স প্যালসের বিশাল হল রুম।
অনুষ্ঠানে গানের ফাকে ফাকে স্পন্সর প্রতিষ্ঠানের কর্তা ব্যাক্তিরা ছাড়াও বক্তব্য রাখেন, বেশ কয়েকজন পরিচিতি কমুনিটি এ্যাক্টিভিষ্ট ও শো টাইম মিউজিকের শুভানুধ্যায়ীরা।
শামসুন নাহার নিমনি ও সেলিম ইব্রাহিম উপস্থাপনায় অনুষ্ঠানে ফ্যাশন শো ছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন শাহ মাহবুব, কৃষনা তিথি, বকুল, সায়রা রেজাসহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা।
মেলায় প্রায় ৫০ থেকে ৬০ ধরনের পিঠার পসরা সাজিয়ে বসেন আয়োজকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত অনুষ্ঠান চলছিলো।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code