নিউইয়র্কে রেলস্টেশনে গোলাগুলি, আহত ১৩

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনের একটি সাবওয়ে রেলস্টেশনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জন গুলিবিদ্ধ হয়েছে। নিউইয়র্ক পুলিশ ও আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

Manual7 Ad Code

খবরে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকালে ব্রুকলিন শহরের সানসেট পার্কের কাছে ৩৬ নম্বর স্ট্রিট স্টেশনে এলোপাতাড়ি গুলি চালায় এক বন্দুকধারী। গ্যাস মাস্ক ও কমলা রঙের সুরক্ষা পোশাক পরা ওই বন্দুকধারী স্টেশন প্ল্যাটফর্মে ধোঁয়ার সৃষ্টিকারী কৌটা ছুড়ে মারে।

Manual4 Ad Code

ঘটনার পরপরই স্টেশনে পৌছে যায় পুলিশ। ঘটনাস্থলে পৌছে কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় পায় তারা। নিউইয়র্ক অগ্নিনির্বাপক বিভাগ জানিয়েছে, বন্দুক হামলার ঘটনায় আহত ১৩ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। রেলস্টেশন কর্মকর্তারা বলেছেন, এ ঘটনার পর তদন্তের স্বার্থে কয়েকটা ট্রেন বিলম্বিত করা হয়।

Manual7 Ad Code

পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো মুখোশধারী এক যুবককে খুঁজছে। ঘটনার পর স্থান ত্যাগ করে বন্দুকধারী। এ ঘটনার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় স্টেশন প্ল্যাটফর্মে পড়ে থাকতে দেখা গেছে।

পুলিশ আরও জানিয়েছে, এই মুহূর্তে স্টেশনের ভেতরে কোনো সক্রিয় বিস্ফোরক নেই। কি কারণে গুলি চালানো হয়েছে সেটি জানা যায়নি। নিরাপত্তার জন্য ঘটনাস্থল এড়িয়ে যেতে বলেছেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের অফিস।

Manual6 Ad Code

চলতি বছর নিউইয়র্ক শহরে গোলাগুলির ঘটনা বৃদ্ধি পেয়েছে। নিউইয়র্ক পুলিশের এক হিসাবে, গত সপ্তাহ পর্যন্ত (৩ এপ্রিল) অন্তত ২৬০টি গোলাগুলির ঘটনা ঘটেছে। এরপর গত এক সপ্তাহে সেটা বেড়ে ২৯৬-এ দাঁড়িয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code