নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আ.লীগের জেলহত্যা দিবস উদযাপন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জেলহত্যা দিবস পালন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। স্থানীয় সময় রোববার (৭ নভেম্বর) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে অনুষ্ঠিত জেলহত্যা দিবসের আলোচনা সভায় জাতীয় চার নেতার নামে মেগা প্রকল্পের নামকরণের দাবি ও পাঠ্যপুস্তকে তাদের বিরত্বগাথা অন্তর্ভুক্তির দাবি জানানো হয়। বঙ্গবন্ধুর অবর্তমানে মুক্তিযুদ্ধের ৯ মাস সফল নেতৃত্ব দিয়ে এবং ১৫ আগস্টের বিয়োগান্তক ঘটনার পর খুনিদের সাথে কোনরূপ সহযোগিতা না করার কারণে জেলের প্রকোষ্ঠে তারা আত্মাহুতি দেন বীরের বেশে।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ড. প্রদীপ রন্জন কর এবং পরিচালনা করেন ফরিদ আলম।

Manual8 Ad Code

সভার শুরুতে ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্য, ৩ নভেম্বর জেলখানায় নিহত জাতীয় ৪ নেতার বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা ইসমাঈল হোসেন।

সভায় অন্যেদের মধ্যে বক্তব্য দেন- অ্যাড শাহ মো. বখতিয়ার আলী, প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, কাজী কয়েস আহমেদ, এমএ করিম জাহাঙ্গীর, ডা. আব্দুল বাতেন, আবুল মনসুর খান, মিসবাহ আহমেদ, ফরিদ আলম, জয়নাল আবেদীন, শাহীন আজমল, খুরশিদ আনোয়ার বাবলু, আলী হাসান, মন্জুর চৌধুরী, রুমানা আখতার, জালাল উদ্দিন জলিল, মো. নুরুদ্দিন, মো. আখতার হোসেন, শফিকুর রহমান, সোহান আহমেদ টুটুল প্রমুখ।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code