নিউইয়র্কে “হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ” নতুন কমিটি গঠন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ  নিউইয়র্কে এক মতবিনিময় সভায় হিউমান রাইটস অ্যান্ড পীস ফর বাংলাদেশ (এউচআরপিবি)’র সভাপতি এডভোকেট মনজিল মোরসেদ দেশে প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইবুনালের গঠনের দাবী জানিয়েছেন। নিউইয়র্কে জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় গত ৭ অক্টোবর অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নিউইয়র্ক শাখা’র নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। এডভোকেট ম. জাকির মিয়াকে সভাপতি এবং এম রহমান কিবরিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে এ নতুন কমিটি গঠিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

Manual4 Ad Code

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জেলা জজ (অবঃ) মুনির হোসাইন পাটোয়ারী, এটর্নি খাইরুল বাসার, জেলা জজ (অবঃ) জাহাঙ্গীর সরকার, মুক্তিযোদ্ধা আলতাফ হোসাইন, রিনা আবেদীন, অ্যাডভোকেট নূর ফাতেমা, মোবারক হোসাইন, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, মাহবুবুর রহমান চৌধুরী, এডভোকেট আব্দুর রাশিদ, এডভোকেট সাঈদ মাঈনুদ্দিন, এডভোকেট মোহাম্মদ আলী বাবুল, এডভোকেট ম. জাকির মিয়া, এম রহমান কিবরিয়া প্রমুখ।

Manual1 Ad Code

সভায় সংগঠনের বিদায়ী সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী বাবুল নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন।
নতুন কমিটির কর্মকর্তারা হলেন : সভাপতি এডভোকেট ম. জাকির মিয়া, সহ সভাপতি এডভোকেট আব্দুল হাই কাইয়ুম, সাধারণ সম্পাদক এম রহমান কিবরিয়া, সহ সাধারণ সম্পাদক আব্দুল মোমিন প্রধান, সাংগঠনিক সম্পাদক।

এডভোকেট সাঈদ মাঈনুদ্দিন, প্রচার সম্পাদক এডভোকেট আব্দুর রাশিদ, আইন সম্পাদক এডভোকেট আলম, কোষাধ্যক্ষ আখতারুর রহমান মামুন, কার্যকরী সদস্য এডভোকেট আসলাম খান, এডভোকেট শাহ ফরিদ, মহাম্মদ এ রহমান, তোফায়েল আহমেদ চোধুরী, শাহান মজুমদার, ফারুক মাহমুদ চৌধুরী এবং মনিজা রহমান।

Manual3 Ad Code

উপদেষ্টা পরিষদ : এডভোকেট মোহাম্মদ আলী বাবুল, এটর্নী অশোক কে কর্মকার, এটর্নী খাইরুল বাসার, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, এডভোকেট কাজী শামসুদোহা, এডভোকেট মুজিবুর রহমান, মাহবুবুর রহমান চৌধুরী ও মোহাম্মদ শহীদুজ্জামান।

সভায় বাংলাদেশে বিভিন্নভাবে প্রতারনার শিকার প্রবাসীরা তাদের সমস্যার কথা এডভোকেট মনজিল মোরসেদের কাছে তুলে ধরে এর প্রতিকার কামনা করেন। তারা বলেন, তারা দেশে বিনিয়োগ করতে চান। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা,

Manual2 Ad Code

নিরাপত্তাহীনতা, অনিশ্চিয়তা এবং অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে তারা বিনিয়োগে সাহস পাচ্ছেন না। প্রশাসন, আমলা, পুলিশ সহ যারা কী-পয়েন্টে আছেন তাদের দুর্নীতিমুক্ত হতে হবে। তাহলেই প্রবাসীরা দেশে বিনিয়োগে উৎসাহী হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code