নিউইয়র্ক সিটিতে বিল গেটসের মেয়ের ৫ কোটি ডলারের ফ্ল্যাট নিয়ে বিতর্ক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: নিউইয়র্ক সিটির ৪৪৩ গ্রিনিচ স্ট্রিটে এই বিশাল ভবনের ছাদে পেন্টহাউস অ্যাপার্টমেন্ট কিনেছেন জেনিফার গেটস।
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও পৃথিবীর অন্যতম শীর্ষ ধনী বিল গেটসের বড় মেয়ে জেনিফার গেটস ৫ কোটি ১০ লাখ ডলার মূল্যের একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। নিউইয়র্ক সিটির ৪৪৩ গ্রিনিচ স্ট্রিটে একটি বিশাল কন্ডোমিনিয়ামের ছাদে এই বিশাল পেন্টহাউস অ্যাপার্টমেন্টটি তিনি কিনেছেন বলে সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

Manual6 Ad Code

ভবনটি নির্মাণ করেছে আর্কিটেকচার ফার্ম সেট্রারুডি। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেছেন, এই ভবনে মার্কিন অভিনেত্রী মেগ রায়ান, ব্লেক লাইভলি ও অভিনেতা রায়ান রেনল্ডসের মতো জনপ্রিয় তারকাদের অ্যাপার্টমেন্টও আছে।

Manual1 Ad Code

জেনিফার সিয়াটলভিত্তিক একটি ট্রাস্টের মাধ্যমে ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টনের কাছ থেকে এই পেন্টহাউস কিনেছেন। ৮ হাজার ৯০০ বর্গফুটের পেন্টহাউস অ্যাপার্টমেন্টের বাইরের অংশে ৩ হাজার ৪০০ বর্গফুটের ছাদ আছে, এই ছাদে একটি পুল রয়েছে। অ্যাপার্টমেন্টের লে–আউট পরিকল্পনার অংশ হিসেবে ছয়টি শোবার ঘর, ছয়টি বাথরুম ও দুটি পাউডার রুম (হাফ বাথরুম) আছে।

আর্কিটেকচার ফার্ম সেট্রারুডির প্রিন্সিপাল থেরেসা জেনোভেস বলেন, ‘আমরা এমনভাবে পরিকল্পনা করেছি যাতে অ্যাপার্টমেন্টের বাসিন্দারা গোপনীয়তা রক্ষা করতে পারেন আবার ভবনের বাহ্যিক ও অভ্যন্তরীণ সুবিধাও নিতে পারেন। ভবনটিতে আমরা যতটা সম্ভব প্রাকৃতিক আলো ঢোকার ব্যবস্থা করেছি। ভবনটি এত জনপ্রিয় হওয়ার পেছনে এটি একটি কারণ।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code