নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে মোহাম্মদ এন মজুমদারের সমর্থনে তিন সংগঠনের ফান্ডরেজিং (ভিডিও)

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

নিউইয়র্ক সিটি কাউন্সিলে ২০২১ সালের ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ থেকে বাংলাদেশি আমেরিকান প্রার্থী মোহাম্মদ এন মজুমদারের সমর্থনে ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন, রংধনু সোসাইটি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ ফান্ডরেজিং করেছে। ১০ অক্টোবর ২০২০ শনিবার রাতে ব্রঙ্কসের এশিয়ান পার্টি হলে এ ফান্ডরেজিং অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

রংধনু সোসাইটি অব ব্রঙ্কস ইউএসএ’র সভাপতি মোহতাসিম বিল্লাহ তুষারের পরিচালনায় এবং ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ খবির উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে আসন্ন নির্বাচনে মোহাম্মদ এন মজুমদার বাংলাদেশী কমিউনিটির সার্বিক সহযোগিতা কামনা করেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, সহ সভাপতি মোজাফ্ফর হোসেন, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র কমান্ডার আবুল মনসুর, বাংলাবাজার বিজনেস এসোসেয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন, সিপিএ জাকির চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট জামাল হুসেন, আবুল খায়ের আখন্দ, এমডি আলাউদ্দিন, মনিরুল এ দিপু, আব্দুর রহমান, পল্লব সরকার, মাকসুদা আহমেদ, শারমিন রহমান তানিয়া, জাহাঙ্গীর আলম সরদার, রিয়াজুল আলম জনি প্রমুখ। এ সময় কমিউনিটি’র বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

সভায় মোহাম্মদ এন মজুমদার তার সমর্থনে এ ফান্ডরেজিং আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমি দীর্ঘ্য দিন ধরে এই কমিউনিটির কল্যাণে কাজ করছি। বাংলাদেশী কমিউনিটিকে সেবা প্রদানের লক্ষ্যেই নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে কমিউনিটির অধিকার রক্ষা সহ বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিক ভূমিকা রাখবো।

Manual5 Ad Code

সমাবেশে বক্তারা আসন্ন নির্বাচনে মোহাম্মদ এন মজুমদারকে নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশী-আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত করে বাংলাদেশী কমিউনিটির অধিকার আদায়ের পথ সুগম করার আহ্বান জানান।
উল্লেখ্য, ২০২১ সালের ২২ জুন মঙ্গলবার নিউইয়র্ক সিটি কাউন্সিলের ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code