নিউজার্সিতে আবারও ইসরাইলি জাহাজের পণ্য খালাসের বাধা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউজার্সি ও নিউইয়র্কে ইসরাইলি জাহাজ জিম কিংডাও থেকে পণ্য খালাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন কয়েক হাজার অধিকারকর্মী।

ইসরাইলি জাহাজটি গতকাল রোববার নিউইয়র্ক বন্দরে পণ্য খালাসের জন্য আসছে— এ খবর পেয়ে কয়েক হাজার বন্দরকর্মীর সঙ্গে অধিকারকর্মীরাও দখলদার দেশটিকে বয়কটের ডাক দেন। খবর আরব নিউজ ও জেরুজালেম পোস্টের।

Manual5 Ad Code

এ সময় তাদের হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’ এবং ‘ব্লক দ্যা বোট ক্যাম্পেইন’ লেখা প্ল্যাকার্ড ছিল।

বর্বরতা চালিয়ে নারী ও শিশুসহ নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যা ও তাদের বাড়িঘর দখলের প্রতিবাদে ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দিয়ে ওই বয়কটের ডাক দেন।

আন্দোলনকারীরা জানান, তারা  কোনোভাবেই ইসরাইলি জাহাজ জিম কিংডাও থেকে পণ্য খালাস করতে দেবেন না।

Manual2 Ad Code

একই সঙ্গে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কেও কোনো বন্দরে ইসরাইলি জাহাজ ভিড়তে না দেওয়ার অনুরোধ জানান।

এর আগে গত জুন মাসেও যুক্তরাষ্ট্রের ওকল্যান্ড ও ক্যালিফোর্নিয়া বন্দরেও ইসরাইলি জাহাজ থেকে পণ্য খালাসে বাধা দেওয়া হয়।

Manual6 Ad Code

নিজেদের ঘরবাড়ি দখলমুক্ত করার যে আন্দোলন শুরু করেছেন ফিলিস্তিনিরা, ২০১৭ সাল থেকে ইসরাইল আইন করে তা নিষিদ্ধ ঘোষণা করে।

এর পর থেকেই তাদের নির্বিচারে গুলি করে হত্যাসহ গণগেফতার, বুলডোজার ঘরবাড়ি ধ্বংসসহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছে ইসরাইল।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code