নিউমার্কেটে জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজঃ রমজানের প্রথম শুক্রবারে রাজধানীর নিউমার্কেটে জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা। পুরো এলাকা সরগরম ক্রেতাদের ভিড়ে। তাদের কেউ আসছেন কিনতে, কেউবা নতুন কালেকশন দেখতে। তবে বিক্রেতারা বলছেন, এখনও পুরোপুরি ঈদের বাজার জমে ওঠেনি। বেশিরভাগ ক্রেতা শুধু দেখতে আসছেন। বাজার জমবে আরও কিছুদিন পরে।

Manual8 Ad Code

শুক্রবার (১৫ মার্চ) সরেজমিনে নিউমার্কেটে ঘুরে দেখা যায়, ঈদের জন্য পছন্দের পোশাক কিনতে ভিড় করেছেন নানা বয়সী ক্রেতারা। অনেকেই কেনাকাটা করছেন, আবার অনেকে ঘুরেফিরে দেখছেন।

Manual4 Ad Code

লালমাটিয়া থেকে আসা ক্রেতা নাহিদা সুলতানা বলেন, এখনও তেমন কেনাকাটা করিনি, ঘুরে দেখছি। ভালো লাগলে কিনব।

শ্যামলী থেকে আসা ক্রেতা তাসনোভা বলেন, দুটো জামা কিনলাম, আরও কিছু কেনাকাটা করব। তবে ঈদের আগে আরেকবার মার্কেটে আসতে হবে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code