নিজের মতো করে প্রতিটি মুহূর্ত উপভোগ করো: শাবনূর

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

বিনোদন ডেস্কঃ বাংলা সিনেমার নন্দিত নায়িকা শাবনূর। সর্বশেষ পর্দায় দেখা গেছে ২০১৮ সালে। সিনেমার নাম ছিল ‘পাগল মানুষ’। দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় সরব এই নায়িকা। খুলেছেন ফেসবুক, ইনস্টাগ্রাম পেজসহ ইউটিউব চ্যানেল।

এদিকে ফেসবুকে সহকর্মী, নায়ক-নায়িকাদের জন্মদিনে শুভেচ্ছাবার্তা দেন শাবনূর। মাঝেমধ্যে ছবি-স্ট্যাটাস দিতেও ভুল করেন না। সোমবার (৮ নভেম্বর) একটি ছবি পোস্ট করেছেন তিনি। সঙ্গে জুড়ে দিয়েছেন ক্যাপশনও।

শাবনূর লিখেছেন, ‘ছোট্ট এই জীবন আমাদের নিমেষেই ফুরিয়ে যাবে। তাই প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত উপভোগ করো নিজের মতো করো। পজিটিভ হও; তাহলে সমস্ত কিছুতেই আনন্দ খুঁজে পাবে।’

Manual4 Ad Code

শাবনূর বসবাস করেন অস্ট্রেলিয়ায়। সেখানে তার সন্তান ও সংসার নিয়েই ব্যস্ততা। শোনা যাচ্ছে, শিগগিরই তিনি দেশে ফিরবেন। আগামী ১৭ ডিসেম্বর তার জন্মদিন। এই বিশেষ দিনটি দেশে ফিরে কাছের মানুষদের নিয়ে উদযাপন করবেন তিনি।

Manual1 Ad Code

শুধু তাই নয়, দেশে ফিরে আবারও সিনেমায় কাজ করতে পারেন শাবনূর। এজন্য নাকি অস্ট্রেলিয়ায় নিয়মিত জিম করছেন। ফিটনেস ঠিক করার চেষ্টায় মগ্ন আছেন। যদিও বিষয়টি নিয়ে নিশ্চিত করে কিছু বলেননি তিনি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code