নচিকেতার সঙ্গে জয় শাহরিয়ারের দ্বৈত অ্যালবাম ‘তথাগত’

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক:

Manual4 Ad Code

পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তীর সঙ্গে বেশ ভালো সম্পর্ক জয় শাহরিয়ারের। জয়ের সুর ও সংগীতায়োজনে বেশ কয়েকটি গান করেছেন নচিকেতা।

Manual4 Ad Code

এবার নচিকেতার সঙ্গে যৌথ অ্যালবাম প্রকাশ করলেন জয় শাহরিয়ার। নাম ‘তথাগত’। আজব রেকর্ডস ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে অ্যালবামটি।

তথাগত অ্যালবামটি সাজানো হয়েছে ৭টি গান দিয়ে। তিনটা করে গান গেয়েছেন নচিকেতা ও জয়। এ ছাড়া ‘আরেকটিবার বাঁচো’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন দুজনেই।

Manual8 Ad Code

গানগুলো লিখেছেন নিয়াজ আহমেদ অংশু, এশরার লতিফ, তানবীর সাজিব, সালমা সুলতানা ও মারুফ হাসান।

সব গানের সুর করেছেন জয় শাহরিয়ার। সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার, মহান ফাহিম, আমিন জামায়েল তিলক। শব্দ সংমিশ্রণে ছিলেন আমজাদ হোসেন বাপ্পী ও নাবিদ সালেহীন নিলয়।

জয় শাহরিয়ার বলেন, ‘নচিদা আমার স্বপ্নের শিল্পীদের একজন। ওনার সঙ্গে দ্বৈত অ্যালবাম আমার স্বপ্নপূরণ। আট বছর পর আবার দ্বৈত অ্যালবাম করলাম। আশা করি আমাদের গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’

আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলের পাশাপাশি তথাগত অ্যালবামটি শোনা যাচ্ছে স্পটিফাই, আমাজন, আইটিউনস, স্বাধীন মিউজিকে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code