পুতুলনাট্য নিয়ে ১২ দিনের উৎসব

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: সংস্কৃতির সবচাইতে শক্তিশালী মাধ্যম হলো লোক সংস্কৃতি, যার অন্যতম আঙ্গিক পুতুলনাট্য। সেই ভাবনা থেকে ১২ দিনব্যাপী ‘গণজাগরণের পুতুলনাট্য উৎসব’-এর আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাবো আমরা উন্নতির শিখরে’-এই প্রতিপাদ্য নিয়ে উৎসবটি শুরু হচ্ছে ২৯ সেপ্টেম্বর। চলবে ১০ অক্টোবর পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছেন একাডেমির গণসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।

Manual3 Ad Code

একাডেমি মনে করে, লোক শিক্ষার অন্যতম বাহন পুতুলনাট্য; যুগে যুগে যা তার উপস্থাপনা ও প্রয়োগ শৈলীর মাধ্যমে বিষয়বস্তু, সময় এবং পরিস্থিতিকে ব্যাখ্যা করে মানুষের আত্মিক উন্নয়নের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের সামষ্টিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফলে বাংলাদেশের সকল শ্রেণি, সম্প্রদায়ের মানুষকে সম্পৃক্ত ও অনুপ্রাণিত করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশব্যাপী ৩০টি পুতুলনাট্য দলের পরিবেশনায় দেশের ১২০টি স্থানে এই উৎসবের আয়োজন করছে এবার।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code