নিজের রক্ত দিয়ে অমিত শাহকে চিঠি নারী শুটারের

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

নিজের রক্ত দিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন আন্তর্জাতিক এক শুটার। তিনি চিঠিতে দাবি করেন, নির্ভয়ার ধর্ষণকারীদের নিজ হাতে ফাঁসি দেবেন। সেই সুযোগটি করে দিতে।

Manual1 Ad Code

এই শুটারের নাম বর্তিকা সিং। তিনি চিঠিতে লেখেন, ‘এই দেশে একটি বার্তা পৌঁছবে যে মহিলারাও ফাঁসি দিতে পারেন। এতে সমাজে পরিবর্তন আসবে এবং মহিলাদের উপরে বাড়তে থাকা অপরাধেও লাগাম টানা যাবে।’

নির্ভয়া মামলায় আসামিদের ফাঁসি দেওয়ার বিষয়ে ১৮ ডিসেম্বর দিল্লি হাইকোর্টে শুনানি হবে। আসামিরা হলেন- পবন, মুকেশ, অক্ষয় এবং বিনয়।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

নির্ভয়ার মা জানান, ফাঁসি থেকে বাঁচতে ওই চারজন আসামি সমস্ত চেষ্টাই করছে। তার আশা ১৮ ডিসেম্বর হাইকোর্ট শেষ রায় জানাবে এবং মৃত্যুদণ্ড তাড়াতাড়ি দেওয়া হবে।

Manual2 Ad Code

এদিকে ফাঁসির ভয়ে ইতোমধ্যেই খাওয়া ছেড়ে দিয়েছেন ৪ সাজাপ্রাপ্ত আসামি। তাদের সমস্ত গতিবিধির উপরেই নজর রাখা হচ্ছে। জেলের আধিকারিকরাও তাদের সঙ্গে কথা বলছেন। দিনে দুবার তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তিহার জেলে গত কয়েক দিন ধরেই ফাঁসির মহড়াও চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code