নিরাপদ কর্মপরিবেশের জন্য বিনিয়োগ বাড়ানোর আহ্বান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ:শিল্পে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে এফবিসিসিআই সেফটি কাউন্সিল। আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও’র সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে অংশ নিয়েছে দেশের ৪টি চেম্বার ও ১২টি অ্যাসোসিয়েশনের সেফটি সেল ও আইএলও’র প্রতিনিধিরা।
শনিবার (১ অক্টোবর) এফবিসিসিআই কার্যালয়ে বেসিক ওএসএইচ অ্যান্ড ওএসএইচ ম্যানেজমেন্ট সিস্টেম শীর্ষক দুদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধন করেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন। এসময় তিনি বলেন, দেশের সকল শিল্পে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে হবে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরের পথে শিল্পকে নিরাপদ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের অনেক খাতই বিশ্বমানের পণ্য তৈরি করে। শোভন কর্মপরিবেশ নিশ্চিত করা গেলে এসব পণ্য রপ্তানির সম্ভাবনা তৈরি হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code