নির্বাচনকালীন সরকার নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনও সংসদ সদস্য যদি নির্বাচনকালীন সরকারে আসতে চায় আওয়ামী লীগ তাতে রাজি আছে। চলতি সংসদে বিএনপি না থাকায় তাদের নিয়ে নতুন করে চিন্তার সুযোগ নেই।

সোমবার (১৫ মে) প্রধানমন্ত্রী গণভবনে তার সাম্প্রতিক জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

Manual2 Ad Code

শেখ হাসিনা বলেছেন, আমরা ওয়েস্টমিনস্টার ডেমোক্র্যাসি ফলো করি। ব্রিটেনে কীভাবে ইলেকশন হয়, তারা কীভাবে করে, আমরা সেভাবেই করবো। এরমধ্যে একটু দেখাতে পারি—পার্লামেন্টে সংসদ সদস্য যারা আছেন, তাদের মধ্যে কেউ যদি ইচ্ছা প্রকাশ করে যে নির্বাচনকালীন সময়ে তারা সরকারে আসতে চায়, আমরা নিতে রাজি আছি।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code