নির্বাচনে প্রার্থী হতে পারবেন ট্রাম্প

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার যড়যন্ত্র ও পরে ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করা হয়েছে।

Manual2 Ad Code

যদিও রিপাবলিকান এই রাজনীতিবিদ এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন ও এই মামলাকে তিনি ‘উদ্ভট’ বলে উল্লেখ করেছেন।

তাছাড়া দেশের গোপনীয় দলিলপত্র নিজের কাছে রাখা ও একজন পর্ন তারকাকে ঘুষ দেওয়ার বিষয়টি গোপন রাখার জন্য তথ্য জাল করেছেন এমন অভিযোগে তার বিরুদ্ধে আরও দুইটি মামলা রয়েছে।

ওয়াশিংটন ডিসির একটি আদালতে নির্বাচনী ফলাফল উল্টে দেওয়ার ষড়যন্ত্র মামলার বিষয়ে শুনানি হয়েছে। এসময় আদালতে উপস্থিত হয়ে নিজেকে নির্দোষ দাবি করেছে মার্কিন সাবেক এই প্রেসিডেন্ট। যদিও এ বিষয়ে তাকে অভিযুক্ত করা হয়েছে।

Manual4 Ad Code

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বয়স ৭৭ এবং তার বিরুদ্ধে যেসব অভিযোগে মামলা দায়ের করা হয়েছে সেগুলো প্রমাণিত হলে কারাদণ্ডের মতো কঠিন শাস্তিও হতে পারে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code