নির্বাচনে বৃহৎ জনগোষ্ঠীর অংশগ্রহণের ওপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ: উজরা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া বলেছেন, শক্তিশালী ও গণতান্ত্রিক সংস্থা, নির্বাচনে বৃহৎ জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং সুশাসনের ওপর নির্ভর করছে বাংলাদেশের সমৃদ্ধশালী ভবিষ্যৎ। গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ যেখানে সব বাংলাদেশি উন্নতি করবে, সেটিকে যুক্তরাষ্ট্র সহায়তা করবে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন তিনি। তারপর যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

Manual2 Ad Code

১১ জুলাই ঢাকায় আসেন উজরা জেয়া। এরপর প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

Manual1 Ad Code

নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলে যুক্তরাষ্ট্র কড়া পদক্ষেপ নেবে কিনা জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে আমাদের মধ্যে কোনও কথা হয়নি।

উজরা জেয়া বলেন, আমি এখানে এসেছি কারণ আমরা বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বকে স্বীকৃতি দেই এবং সেই সম্পর্ককে আরও গভীর করার ওপর জোর দেই।

সবার সঙ্গে গঠনমূলক ও ফলদায়ক আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, গতকাল আমরা রাজনৈতিক সমাবেশ দেখেছি, যা ছিল শান্তিপূর্ণ। আমরা এ ধরনের চিত্র ভবিষ্যতেও দেখতে চাই।

Manual7 Ad Code

বৈঠকে জননিরাপত্তা সচিব, আইন সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা সচিব ও শ্রম মন্ত্রণালয়ের সচিব উপস্থিত ছিলেন। এছাড়া মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ইমরান ও মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code