নির্বাচনে মুখর এফডিসি, এলেন অমিতাভ-ফারুকী-সুমনরাও

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: দেশের সিনেমার আঁতুড়ঘর এফডিসি। একটা সময় এখানে দিনরাত শুটিং ব্যস্ততা লেগে থাকতো। নির্মাতা-শিল্পী-কুশলীদের আনাগোনায় জমজমাট থাকতো এখানকার অলিগলি, ফ্লোরগুলো। তবে সেই জৌলুসময় সময় অতীত হয়েছে অনেক আগেই। তাই এখন বেশিরভাগ সময় এফডিসিতে বিরাজ করে খাঁ খাঁ শূন্যতা।

এরমধ্যেও যখন কোনও সংগঠনের নির্বাচন বা বড় কোনও অনুষ্ঠান থাকে, তখন ফের মুখর হয়ে ওঠে কারওয়ানবাজারস্থ এই প্রতিষ্ঠানটির আঙিনা। যেমন আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) এফডিসি মেতে উঠেছে নির্মাতাদের পদচারণায়। কারণ, চলছে চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন।

শুক্রবার সকাল ৯টা থেকেই শুরু হয় ভোটগ্রহণ। চলবে বিকাল ৫টা পর্যন্ত। মাঝে ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি ছিল নামাজ-মধ্যাহ্নভোজের।

Manual1 Ad Code

নির্বাচনে প্রার্থী হওয়া নির্মাতারা যেমন এফডিসিতে উপস্থিত হয়েছেন, তেমনি ছুটে এসেছেন ভোটার নির্মাতারাও। যার যার পছন্দের প্রার্থীকে তারা ভোট দিচ্ছেন। সেই সঙ্গে মেতে উঠছেন গল্প-আড্ডায়।

Manual2 Ad Code

যারা এফডিসির বাইরে সিনেমা বানান, বিশেষ প্রয়োজন ছাড়া তারা সাধারণত এখানে আসেন না। তবে শুক্রবার পরিচালকদের নির্বাচনে অনেককেই দেখা গেলো এফডিসিতে। মোস্তফা সরয়ার ফারুকী থেকে শুরু করে অমিতাভ রেজা চৌধুরী কিংবা ‘হাওয়া’ খ্যাত মেজবাউর রহমান সুমন, অনেকেই এসেছেন ভোট দিতে। ২০২৩-২৪ মেয়াদের এই দ্বিবার্ষিক নির্বাচনে ১৯টি পদের বিপরীতে দুই প্যানেলে প্রার্থী হয়েছেন ৪১ জন নির্মাতা। এরমধ্যে সভাপতি পদে লড়ছেন কাজী হায়াৎ ও মুশফিকুর রহমান গুলজার। আর মহাসচিব হওয়ার দৌড়ে আছেন শাহীন সুমন ও জাকির হোসেন রাজু। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবুল খায়ের বুলবুল ও ছটকু আহমেদ।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code