নির্বাচন কমিশনের রোড ম্যাপ সম্পর্কে আমাদের কোন বক্তব্য নেই : ফখরুল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা নির্বাচন কমিশনকেই মানি না। নির্বাচন কমিশনের রোড ম্যাপ সম্পর্কে আমাদের কোনো বক্তব্য নেই।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ঠাকুরগাঁওয়ে নিজের বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

Manual6 Ad Code

মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। নির্বাচনকালে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে সে নির্বাচন কখনই গ্রহণযোগ্য ও অবাধ সুষ্ঠু হবে না। দেশের মানুষ এ নির্বাচনে অংশ নেবেন না।

Manual7 Ad Code

তিনি বলেন, জেলা পরিষদ নির্বাচন কেন, কোনো নির্বাচনই প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেখতে চান না আওয়ামী লীগ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার করে জয়লাভ করতে চায়।

Manual2 Ad Code

ভারত সফর শেষে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন নিয়ে মির্জা ফখরুল বলেন, ভারত থেকে কিছুই আনতে পারেননি প্রধানমন্ত্রী। আমাদের যে তিস্তা ও অভিন্ন নদীগুলোর সমস্যা, সীমান্ত হত্যা, এসব বিষয়ে সমাধান আনতে পারেননি তিনি।

Manual5 Ad Code

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code