নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে উদ্বেগ জানালেন মোদি

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: 

Manual2 Ad Code

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার পর রাজ্যের রাজনৈতিক সহিংসতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার পশ্চিমবঙ্গের গভর্নরকে ফোন করে এই উদ্বেগ জানান তিনি। এদিকে সহিংসতার বিষয়ে ইতোমধ্যে প্রতিবেদন চেয়ে পাঠিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত ১২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বিজেপি ও তৃণমূল কংগ্রেস—উভয় দলের লোকজনই রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকা এবং রাজ্যে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে সহিংসতার জন্য বিজেপিকে দায়ী করেছেন তিনি। অন্যদিকে রক্তপাতের জন্য তৃণমূলকে দায়ী করে বুধবার মমতা শপথের দিন পশ্চিমবঙ্গে ধিক্কার দিবস এবং দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে বিজেপি।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code