নির্বাচন বানচালের আগাম কোনো সর্তক বার্তা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual5 Ad Code

নির্বাচন বানচালের আগাম কোনো সতর্ক বার্তা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার ( ৩১ ডিসেম্বর ) দুপুরে সচিবালয় নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকাল এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

Manual2 Ad Code

নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র হচ্ছে কি না—জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সব সময় ষড়যন্ত্র করে আসছে। তবে দেশের গোয়েন্দা বাহিনীর তৎপর রয়েছে। নির্বাচন বানচালের আগাম কোনো তথ্য এখনো নেই।

দেশে নির্বাচন যাতে না হয় সে জন্য বিএনপি লিফলেট বিতরণ করে আসছে—এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপিসহ নাম অজানা আরও দুই একটি দল যারা এ কাজে লিপ্ত রয়েছে, এটি রাষ্ট্রদ্রোহিতার শামিল। তাদের বিরুদ্ধে সীমালঙ্ঘনের অভিযোগে আইন অনুযায়ী নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে বলে মনে করি।

Manual2 Ad Code

সারা দেশে বিদ্যুৎ বিভ্রাটের ওপর আশঙ্কা করছে বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নজরে আনা হলে তিনি বলেন, বিএনপি এর আগেও বিদ্যুতের ওপর নাশকতা করেছে সুতরাং ওই আশঙ্কা থেকেই হয়তো বিদ্যুৎ প্রতিমন্ত্রী এ বিষয়ে কথা বলেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে। সব জায়গায় নির্বাচনের ব্যাপক প্রচারণা এবং আনন্দঘন পরিবেশে সবাই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code