নির্বাচন ভবনের সামনে জড়ো হচ্ছেন এনসিপির নেতা-কর্মীরা, নিরাপত্তা জোরদার

লেখক: Nopur
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

রাজনীতি ডেস্ক:

Manual2 Ad Code

নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে নির্বাচন ভবনের সামনে জড়ো হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা।

গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় এনসিপি। সংবাদ সম্মেলনে ১১টার কথা বললেও পরবর্তীতে দুপুর ১২টায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে।

এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে আজ বুধবার সকাল থেকেই রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সরেজমিন দেখা যায়, সকাল থেকে নির্বাচন ভবনের সামনে কাঁটাতারের ব্যারিকেড দেওয়া হয়েছে। বিজিবি ও র‍্যাবের দু-একটি গাড়ি মাঝে মাঝে টহল দিচ্ছে। যৌথ বাহিনীও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করছে।

Manual3 Ad Code

দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গণমাধ্যমকে জানান, বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Manual7 Ad Code

এ দিকে ‎রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা এবং ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা ঠিক করতে সকাল থেকে সভায় বসেছে নির্বাচন কমিশন। এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসির এটি পঞ্চম কমিশন সভা। ‎

সভার আলোচ্যসূচিতে রয়েছে—রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫; সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ এবং বিবিধ।

ডেস্ক: এন

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code